চলতি অধিবেশনে না হলেও আগামীতে ওষুধ আইন পাস হবে -স্বাস্থ্যমন্ত্রী
সিলেট সংবাদদাতা:
ওষুধ আইন নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, এরই মধ্যে ওষুধ আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হয়েছে। আশা করছি চলতি সংসদ অধিবেশনে না হলেও আগামী অধিবেশনে আইনটি পাস হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ ইউনিট, ডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন ওষুধ আইনে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ আছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি বা ব্যবহার করলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনে শাস্তির বিষয়টিও রয়েছে।
পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরনের তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।