রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

চরের কৃষিতে হাজার কোটি টাকার হাতছানি

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৫:৩৬
চরের কৃষিতে হাজার কোটি টাকার হাতছানি
লালমনিরহাট সংবাদদাতা:
চারদিকে আলুসহ হরেক রকমের ফসলের ক্ষেত। তিস্তার ধু ধু বালু প্রান্তরে কৃষকের নেই নির্দিষ্ট জমির সীমানা। এবছর এই দিকে তো ওই বছর ওই দিকে। কোনও মৌসুমে কারও জমি জেগে ওঠে, আবার কারোটা ভাঙনের কারণে অদৃশ্য হয়। একবার জমির মালিক, অন্যবার বর্গাচাষি অথবা দিনমজুর। তবুও যুগের বাবা-দাদার দেখানো চাষপদ্ধতিতে ফলাচ্ছেন তরমুজ, মিষ্টি কুমড়া, ভুট্টা, আলু, বাদাম, পেঁয়াজ, গম, সরিষা ছাড়াও সবজি ও মসলাজাতীয় ফসল। বাদ যায়নি একটু পলি জমা জমিতে বোরো চাষও।
কৃষি দপ্তর জানাচ্ছে, লালমনিরহাটে চরকেন্দ্রিক ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এর মধ্যে ভুট্টার পরিমাণ সব থেকে বেশি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, গেলো বছর মিষ্টি কুমড়া চাষে বিঘাপ্রতি ৬০ হাজার টাকা করেছে কৃষকরা। ভুট্টা বিঘায় ৫০ মণ পর্যন্ত হচ্ছে। আর আলু হচ্ছে ১২০ মণের বেশি। এবার আগাম জাতের ফসল চাষে ভারি হচ্ছে কৃষকদের আয়ের অঙ্ক। সাফল্য দেখিয়েছেন চিয়াসিডসহ সব রকম দেশি-বিদেশি ফসল চাষে।
এরিমধ্যে গত দুই বছরে জেলায় পোল্ট্রি ফিডসহ বেশকিছু বহুজাতিক কোম্পানি তাদের ক্রয়কেন্দ্র স্থাপন করেছে। সংশ্লিষ্টরা বলছেন, চরে উৎপাদিত ফসলের বাজারমূল্য ৪০০ কোটি টাকার বেশি। এর বাইরে ছোট ছোট জমিতে চাষকৃত ফসল তো রয়েছেই। তাদের ধারণা, সঠিক ও পরিকল্পিত নজরদারিতে লালমনিরহাটের চরের উৎপাদিত ফসল হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এই প্রচ- সম্ভাবনাময় চর দিনকে দিন বেহাত হচ্ছে। তৈরি হয়েছে সড়ক, অপরিকল্পিত বাজারঘাট, বাড়ি, প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির দীর্ঘমেয়াদী প্রকল্প। চরের জীববৈচিত্র ধ্বংসের নির্মমতায় অনেকটা স্থবির হতে চলেছে নদীর প্রাকৃতিক রূপ। দেখা গেছে, ইন্ট্রাকো সোলার লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠান নদীর গতিপথ পাল্টিয়ে দিয়েছে। নিজেদের ইচ্ছেমত করেছে ব্রিজ-কালভার্ট। এমন ধ্বংসযজ্ঞের মধ্যেও চরের কৃষকরা শুধুমাত্র কৃষি পরামর্শ বা চরকেন্দ্রীক আধুনিক কৃষির দাবি তুলেছেন।
এসব চরাঞ্চলের কৃষি নিয়ে কথা হয় কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে।
কৃষকরা জানাচ্ছেন, তারা নিজেদের ইচ্ছেমত চাষাবাদ করছেন। আদিকালের চাষপদ্ধতি-ই তাদের ভরসা। কৃষি কর্মকর্তা বা কোনও পরামর্শক তাদের নেই। সঠিক পরামর্শ-সেবা পেলে তাদের উৎপাদিত ফসলের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে।
লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তার উপজেলায় ৬টি চরাঞ্চলে ৩৭০০ হাজার হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ৬০ ভাগ জমি এবার চাষের আওতায় এনেছেন।
আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক বলছেন, চর একটি বৈচিত্র্যপূর্ণ এলাকা। এখানে সব রকম ফসলই হচ্ছে। চর যেহেতু কৃষিভিত্তিক এলাকা, কীভাবে এর উন্নয়ন করা যায় আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি চরের মানুষদের সহায়তা করতে। জীবনমান উন্নত করতে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৩২ মিনিট আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৭ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৮ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৮ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৮ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৮ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৮ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৮ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৮ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৮ ঘণ্টা আগে