চরমপন্থী আখ্যা দিয়ে এলজিবিটি নামক অশ্লীলতার চর্চাকারীদের নিষিদ্ধ করল রাশিয়া
অশ্লীলতার চর্চাকারী এলজিবিটি আন্দোলনকে ‘উগ্রপন্থা’ অভিহিত করে রুশ সুপ্রিম কোর্ট বলেছে, গোটা দেশে এলজিবিটি আন্দোলন নিষিদ্ধ করা হবে। গ্রেপ্তারও করা হতে পারে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। আগামী বছরই রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। পুতিন জনতার মন জিততে ‘ঐতিহ্যবাহী মূল্যবোধ’ ধরে রাখার বার্তা দিচ্ছে তার প্রশাসন।
বেশ কিছুদিন ধরেই এলজিবিটি নামধারী অশ্লীলতার চর্চাকারী এই সম্প্রদায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা নিয়ে মামলা চলছিল রাশিয়ায়। জানা গিয়েছে, চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই চলেছে এই মামলার শুনানি। সূত্রের খবর, এলজিবিটি সম্প্রদায়ের তরফে কোনও আইনজীবীকেই উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার শুনানির পর রায়দানের সময়ে অবশ্য আদালতে ঢুকতে পেরেছিলো সাংবাদিকরা।
রুশ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন ও তার সঙ্গে যুক্ত যাবতীয় সংগঠন আসলে উগ্রপন্থী। রাশিয়ার মাটিতে তাদের সমস্ত কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।