চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগে দলীয়করণের অভিযোগ
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহি চেয়েছে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী শিক্ষকদের এ সংগঠনের দাবি, নিয়োগে অস্বচ্ছতা, অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ হচ্ছে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত বুধবার সংগঠনটির প্যাডে উপাচার্যকে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানানে হয়। তবে গতকাল জুমুয়াবার সকালে বিষয়টি জানাজানি হয়েছে। ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী এ চিঠিতে সই করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ছয় মাসে বিজ্ঞাপিত পদের সংখ্যা তিন শতাধিক। গ্রীষ্ম-বর্ষা, রাত-দিন, বন্ধ-খোলা উপেক্ষা করে দ্রুতগতিতে পক্ষপাতদুষ্ট নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ চলছে। নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধার্থে নিয়োগ দেওয়ায় কমিটির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। লিখিত পরীক্ষা, মৌখিক সাক্ষাৎকার বা নম্বর বণ্টনে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠছে। রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাব খাঁটিয়ে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে।
চিঠিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এই তিন শিক্ষক উপাচার্যকে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানান। তারা উপাচার্যকে বলেন, অস্বাভাবিক নিয়োগ-প্রক্রিয়া বন্ধ রাখুন। অনিয়মের শিকার পদগুলো আবার মেধা ও যোগ্যতার ভিত্তিতে পূরণ করুন। ভবিষ্যতে নিয়োগপ্রক্রিয়া ডিজিটাল পদ্ধতি (অনলাইন আবেদন, স্বয়ংক্রিয় নম্বর বণ্টন) ও পাবলিক রিপোর্টিংয়ের মাধ্যমে স্বচ্ছ করুন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।
জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, নিয়োগ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। ছুটির দিনে নিয়োগ বোর্ড বসা দৃষ্টিকটু লেগেছে। আমাদের কাছে এসেও এসব নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকেই। সব বিবেচনায় আমরা উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। তিনি এ বিষয়টি আমলে নিয়েছেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)