চট্টগ্রামে যানবাহন সংকট, সিএনজি স্টেশনের সামনে দীর্ঘ সারি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কিছুটা বেড়েছে। তবে ফিলিং স্টেশনে গ্যাসের চাপ আগের চেয়ে বাড়লেও চাহিদা অনুযায়ী সংকট কাটেনি। এতে গণপরিবহন-সংকটের কারণে চাকরিজীবীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
নগরের ৪টি গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে দেখা গেছে, চাকরিজীবীরা গণপরিবহনের জন্য অপেক্ষায় আছেন। সড়কে যানবাহন ছিল প্রয়োজনের তুলনায় কম। গ্যাসচালিত অটোরিকশা ছিল হাতে গোনা।
মূলত কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকায় দেশের পূর্বাঞ্চলে গ্যাস-বিপর্যয় ঘটে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়। গত জুমুয়াবার রাত সাড়ে ১০টার দিকে আংশিক সরবরাহ শুরু হয়েছে। এ কারণে গ্যাসচালিত যানবাহনের সংকট থেকে গেছে।
চট্টগ্রাম মেট্রো ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, নগরে গ্যাসচালিত গণপরিবহনের মধ্যে রয়েছে- অটোরিকশা, হিউম্যান হলার, মিনিবাস ও টেম্পো। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যানবাহনের চালকেরা গ্যাস নিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।