চট্টগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ আহত ১০
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের চকবাজারে এক যুবককে পুলিশে দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে একদল ছাত্র নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে এক যুবককে ছাত্রলীগ দাবি করে চকবাজার থানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পরই ছাত্রশিবিরের কর্মীরা থানায় এসে ওই যুবককে তাদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এসময় থানার বাউন্ডারির মধ্যেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ দুপক্ষকেই থানা থেকে বের করে দিয়ে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকালে দুইজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মধ্য রাতে থানার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়েছে। রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)