চট্টগ্রামের চাক্তাই এলাকায় আজিমুশ্বান ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত
আল ইহসান ডেস্ক:
সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানে গত লাইলাতুল আরবিয়া চট্টগ্রামের চাক্তাই এলাকায় মোস্তফা মারকেট সংলগ্ন ন্যাশনাল ব্যাংক ভবনে এক বিশাল আজিমুশ্বান ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে আলোচক হিসেবে আল্লামা আহমদ হুসাইন ভাই ও আল্লামা আরিফুর রহমান আলোচনা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন- মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষনা কেন্দ্রের প্রধান গবেষক, মুফতিয়ে আযম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ ছাহেব।
আজিমুশ্বান নুরানী মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরীফ মুবারক গ্রহন করেন, ওলীয়ে কামিল, হাফিজুল হুফফাজ, ফখরুল উলামা ওয়াল মাশায়িখ, আওলাদে রাসূল সাইয়্যিদুনা হযরত খতীবুল উমাম আলাইহিস সালাম তিনি।
আজিমুশ্বান মাহফিলে তিনি নসীহত মুবারক ও দুয়া মুনাজাত শরীফ পরিচালনা করেন। সাইয়্যিদুনা হযরত খতীবুল উমাম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনার সুমহান শান মুবারক তুলে ধরেন। সবাইকে সুন্নত মুবারক পালনের গুরুত্ব সম্পর্কে বিশেষ নসীহত করেন। অন্তর পরিশুদ্ধ করার জন্য সবাইকে হক্কানী রব্বানী ওলীআল্লাহ উনাদের নিকট বায়াত মুবারক গ্রহণ করে, যিকির ফিকির সোহবত মুবারক ইখতিয়ার করে আল্লাহওয়ালা আল্লাহওয়ালী হওয়ার জন্য বলেন।
চাক্তাই আনজুমান মজলিশের উদ্যেগে ও সার্বিক ব্যবস্থাপনায় এই আজিমুশ্বান ওয়াজ শরীফ ও দুয়ার মাহফিল সম্পন্ন হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।