গ্রাম অঞ্চলে বর্ষা মানেই সাপের ভয়: কতটা প্রস্তুত আছেন?
বর্ষা শুরু হয়ে গেছে। আকাশে মেঘ, মাঠে পানি। শুধু ফসল আর সবুজ নয়-সাথে আছে আরেক ভয়: সাপের কামড়। জুন-জুলাই মাস মানেই সাপের বিষে মৃত্যুর মৌসুম। প্রতি বছর এই সময়ে দেশের গ্রাম অঞ্চলে সাপের কামড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়।
বর্ষায় কেন বাড়ে সাপের কামড়?
১. বর্ষায় বৃষ্টি ও বন্যার পানিতে সাপের বাসস্থান ডুবে যায়, ফলে তারা আশ্রয় নেয় বাড়ির আশেপাশে, রান্নাঘরে, বিছানায়, শস্য গোলায়।
২. রাতে শোয়ার সময় সাপ মেঝেতে ঘোরাফেরা করে, আর তখনই ঘটে কামড়।
৩. ক্ষেতে কাজ করা কৃষক, শিশুরা পা দিয়ে সাপের উপর হাঁটলে আত্মরক্ষার জন্য সাপ কামড়ায়।
৪.পানিতে চলাচলের সময় সাপের উপস্থিতি বোঝা যায় না, ফলে হঠাৎ কামড়ে দেয়।
সাপে কামড়ালে তৎক্ষণাৎ কি করবেন?
১. আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে, আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না।
২. রোগীকে আধশোয়া অবস্থায় রাখতে হবে।
৩.আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না। পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে।
৪. আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে চাপ দিয়ে বাঁধতে হবে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে।
৫. আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে।
৬. যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছাকাছি সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়।
যা যা করবেন না:
১. চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না।
২. শক্ত বাঁধন/গিঁট দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায়, হাত বা পায়ে কামড় দিলে, কামড়ানো জায়গা থেকে ওপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়, যাতে বিষ ছড়িয়ে না পড়ে। কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বরং এতে হাত/পায়ে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন (ঘবপৎড়ংরং) শুরু হতে পারে।
৩. কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না।
৪. কিছু মানুষের ধারণা, আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যায়। বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না।
৫. ব্যাথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না।
সাপের কামড়ের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে- কৃষক, খোলা মেঝেতে ঘুমানো শিশু ও বৃদ্ধ, দিনমজুর, মাছ ধরতে যাওয়া জেলে, বন্যাদুর্গত এলাকার আশ্রিত বাসিন্দা, বন্যায় স্কুল বা বাঁধে আশ্রয় গ্রহণকারী বন্যার্ত ও রাত জাগা নিরাপত্তা প্রহরী।
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) দেশব্যাপী এক জরিপে দেখা যায়, সাপের কামড়ের ৯৫ শতাংশ ঘটনা গ্রামীণ এলাকায় ঘটে। সাপের কামড়জনিত মোট মৃত্যুর ৬৫% ঘটে শুধু বর্ষা মৌসুমেই।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।