গ্রামীণ কারখানায় বানানো হস্তশিল্প রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে
ফরিদপুর সংবাদদাতা:
অজোপাড়া গাঁয়ের হস্তশিল্প কারখানায় পাট, হোগলপাতা, ছন ও কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের পরিবেশবান্ধব রপ্তানিকারক পণ্য। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে।
সরেজমিন কারখানায় গিয়ে দেখা যায়, পাট, হোগলা পাতা, কচুরিপানা ও ছন দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ব্যাগ, ম্যাট, পাপস, পেট হাউস, ফাইল বক্স, বাস্কেট, ফুলের টব, বাটি, ঝুড়ি, টিফিন বক্স, টিস্যু বক্সসহ অর্ধশতাধিক বাহারি পণ্য।
এসব পণ্যের কাঁচামাল হোগলা পাতা নোয়াখালী ও ভোলা থেকে সংগ্রহ করা হয়। আর ঢাকার সদরঘাট থেকে সুতা আনা হয়। এ কারখানায় ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন উৎপাদিত পণ্য বিক্রয় করা হয়।
একজন উদ্যোক্তা জানান তার কারখানা থেকে প্রতি মাসে সব খরচ বাদে প্রায় ৫ লাখ টাকা আয় হচ্ছে। কারখানাটি করে আমিও স্বাবলম্বী হয়েছি এবং এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।