গ্যাস-সংকটে নরসিংদীর শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নরসিংদী সংবাদদাতা:
তীব্র গ্যাসের সংকটে নরসিংদীর ছোট-বড় শতাধিক শিল্পকারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকদের কাজ বন্ধ রেখে বসে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন শিল্পমালিকেরা। বাসাবাড়িতেও চুলা জ্বলছে না। সিএনজি পাম্পেও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
শিল্পের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের চলমান সংকট শুরু হওয়ার আগে থেকেই নরসিংদীতে গ্যাসের চাপ বেশ কম ছিল। তখন কম চাপেও পালা করে কোনোরকমে তারা উৎপাদন অব্যাহত রেখেছেন। এক সপ্তাহ ধরে গ্যাসের চাপ সর্বনি¤œ পর্যায়ে আছে। কখনো কখনো তা শূন্যে নেমেছে। এক মাস ধরে অল্প গ্যাসের চাপ এবং বিকল্প পদ্ধতিতে অন্তত ১০ শতাংশ উৎপাদন হলেও গত কয়েক দিন ধরে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ গ্যাস-সংকটের সমাধান হবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা।
নরসিংদী হলো দেশের অন্যতম বর্ধনশীল শিল্পাঞ্চল। সারা দেশে স্থানীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশ জোগান দেয় নরসিংদী জেলা। এই জেলায় টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা সব মিলিয়ে তিন হাজারের বেশি।
জানা গেছে, শিল্পকারখানায় স্বাভাবিক সময়ে ১৫ পিএসআই গ্যাস পাওয়ার কথা, এত দিন ধরে তা দুই-তিন-চার পিএসআইয়ে নেমে আসে। কয়েক দিন ধরে তা শূন্যের পর্যায়ে নেমে এসেছে।
নরসিংদী টেক্সটাইল, ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবদী ডাইং ফিনিশিং মিলসের মালিক নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সারা দেশের ৭০ ভাগ কাপড়ের চাহিদা মেটায় নরসিংদী। গ্যাসের সংকটে নরসিংদীর অনেক মিল-কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে শ্রমিকদের বেতন বা গ্যাস বিল কিছুই দিতে পারবেন না শিল্পমালিকেরা।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাশিদুল হাসান জানান, নরসিংদীতে গ্যাস-সংকট আরও বেশি তীব্র হওয়ার কারণ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়া। গ্যাসের ওপর নির্ভরশীল এই সার কারখানা ৫০ শতাংশ সক্ষমতায় চলছিল, এখন আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে এটি পূর্ণশক্তিতে চালানো হচ্ছে। এর ফলে কলকারখানার জন্য নির্ধারিত গ্যাস সার কারখানায় চলে যাওয়ায় স্থানীয় শিল্পের উদ্যোক্তারা গ্যাস পাচ্ছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)