কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক
নিজস্ব প্রতিবেদক:
কর ফাঁকি শনাক্ত ও রাজস্ব আদায় বাড়াতে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগের তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ১ হাজার ৯ কোটি টাকার কর সংস্কার প্রকল্পে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত পরিকল্পনায় পরামর্শকের সংখ্যা প্রায় অর্ধেক কমানো, পৃথক তথ্যকেন্দ্র নির্মাণের প্রস্তাব বাদ দেওয়া এবং দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানকে যুক্ত করার বিষয় রাখা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংশোধিত প্রস্তাবে পরামর্শকের সংখ্যা ৬৫ জন থেকে কমিয়ে ৩০ জনের নিচে আনার পরিকল্পনা করা হয়েছে। এনবিআরসহ পাঁচটি সংস্থার জন্য আলাদা তথ্যকেন্দ্র নির্মাণের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কালিয়াকৈর অথবা যশোরে সরকারের বিদ্যমান তথ্যকেন্দ্রকে প্রকল্পের বিকল্প সার্ভার হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া হার্ডওয়্যার কেনার অংশ বাদ দেওয়া হয়েছে। কেনাকাটা নিয়ে সম্ভাব্য বিতর্ক এড়াতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। একই সঙ্গে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজ সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে।
প্রকল্পের প্রযুক্তিগত পরিকল্পনায় সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের তথ্যের মধ্যে সংযোগ স্থাপন। এর মাধ্যমে এনবিআরের বিভিন্ন শাখার তথ্য একটি সমন্বিত ব্যবস্থায় ব্যবহার করা যাবে। পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরের তথ্যভান্ডারের সঙ্গেও সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের মূল পরিকল্পনায় শুল্ক, ভ্যাট ও আয়করের তথ্য ব্যবস্থাগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের কথা ছিল। এর মধ্যে রয়েছে এনবিআরের এএসওয়াইসিইউডিএ (অ্যাসাইকুডা) ওয়ার্ল্ড, ই-ভ্যাট এবং আয়কর সংক্রান্ত তথ্যব্যবস্থা।
আরও পড়ুন
সব ›
বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি
রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
তিন লাখ ছাত্রী পাচ্ছে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
‘আসিব আসিব বলে কতদিন পার হবে?’ সরকার চাপে নেই: শেখ হাসিনাকে নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।