রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা

Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, সকাল ৯:২৭

নিজস্ব সংবাদদাতা:
চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ প্রায় ৪০ শতাংশ কম। নিয়মিত লোডশেডিং হচ্ছে। অন্যদিকে, গ্যাসের চাপ এতটাই কম যে অনেক কারখানার বয়লার ও চুল্লি নিয়মিতভাবে চালানো যাচ্ছে না।
বিদ্যুৎ না থাকলে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে এখাতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় বহু নতুন শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরুই করতে পারছে না।
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের একাধিক ইস্পাত পুনঃগলন কারখানা এবং সিরামিক শিল্পে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
শিল্পসংশ্লিষ্টদের মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদন কমে যাওয়ায় রপ্তানি আয় প্রায় আড়াই বিলিয়ন ডলার কমেছে। বিদেশি বিনিয়োগ প্রায় ১৫ শতাংশ কমেছে এবং শিল্পখাতে ঋণের এলসি খোলার পরিমাণ ৪১ শতাংশ কমেছে।
একই সময়ে উৎপাদন ব্যয় বেড়েছে, শ্রমিকদের মজুরি ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দাম বাড়াচ্ছেন না। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমছে।
সামগ্রিকভাবে নতুন কর্মসংস্থান থমকে যাচ্ছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাইয়ের পথে হাঁটছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ বড় শিল্পপ্রতিষ্ঠানের মতো বিকল্প বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তাদের নেই।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরে দেশের ৪৫৭টি শিল্পকারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ১৭০টি বস্ত্র ও তৈরি পোশাক কারখানা এবং ২৮৭টি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সদস্য ১০৮টি, নিট পোশাক প্রস্তুতকারকদের সংগঠনের (বিকেএমইএ) সদস্য ৩৫টি, বস্ত্রকল মালিকদের সংগঠনের (বিটিএমএ) সদস্য ৮টি এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ১৯টি কারখানা রয়েছে। তবে উদ্যোক্তা সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত দুই বছরে তাদের সদস্যভুক্ত ২২১টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ২০২৫ সালে ১৪১টি এবং ২০২৪ সালে ৭৭টি কারখানা কার্যক্রম বন্ধ করে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এরই মধ্যে দুই শতাধিক কারখানা বন্ধ হয়েছে। আরও দুই শতাধিক প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে এবং আংশিক উৎপাদন করছে। যেকোনো সময় সেগুলোও বন্ধ হয়ে যেতে পারে।
তিনি বলেন, সরকারের প্রণোদনা তহবিল থেকে ঋণ সহায়তার জন্য আবেদন করা প্রায় ৪০০ কারখানার সক্ষমতা যাচাই চলছে। তবে শুধু ঋণ দিয়ে শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয়। শিল্পকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। এগুলোর নিশ্চয়তা না থাকলে কোনো প্রণোদনাই কার্যকর ফলাফল দেবে না।
ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাসেম হায়দার বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। বর্তমান সরকার এ সংকটের উত্তরাধিকার পেয়েছে। আমাদের প্রত্যাশা খুবই পরিষ্কার। শিল্প খাতের জন্য পর্যাপ্ত, নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গত প্রায় ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কথা বলা হলেও বাস্তবে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায়নি। বর্তমান সরকার এখনও নতুন কোনো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বা নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু করতে পারেনি। তবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এসব উদ্যোগের ফল পেতে সময় লাগবে। তাই গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নয়ন মূল্যায়নে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে শিল্পের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৪ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২০ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ২১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ২১ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ২১ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ২১ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ২২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ২২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ২২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ২২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ২২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ২২ ঘণ্টা আগে