গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন
লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে, সেখানেও ভোগান্তি চরমে।
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন। অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘণ্টার পর ঘণ্টা।
কয়েকজন গ্রাহক বলেন, চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে।
সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
ফিলিং স্টেশনের কর্মীরা বলেন, লাইনে চাপ নেই। আমাদের স্টেশন বন্ধ আছে। গ্যাসের চাপ যতদিন না আসে ততদিন ফিলিং স্টেশন বন্ধ থাকবে।
এদিকে, যে স্টেশনগুলো এখনও চালু আছে সেগুলোতে ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় ৫ থেকে ৬ ঘণ্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন, এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র।
এক সিএনজি চালক বলেন, গ্যাসের দাম বাড়বে শুনছি। দাম বাড়াক, তারপরও তো আমাদের ভোগান্তি কমবে।
এক প্রাইভেট চালক বলেন, এক চাপে ৫০০-৬০০ টাকার গ্যাস পেতাম। এখন সর্বোচ্চ ২০০ টাকার গ্যাস পাই।
তবে, এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলোও বন্ধ হয়ে যেতে পারে যেকোনো সময়।
এক ফিলিং স্টেশন মালিক বলেন, পেছনের অনেক স্টেশন বন্ধ যেকোনো সময় আমাদেরটাও বন্ধ হয়ে যেতে পারে।
লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর ১০ সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরইমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫২ কোটি ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরু বিক্রি করতে বাংলাদেশে আসা তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির ছাড়া ১২৫ টাকায় সরকারি চাকরি বিগত ২০ বছরে নজিরবিহীন: ভূমি প্রতিমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ পুলিশ সদর দফতরের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় গ্যাস পাইপে ফাটল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরানীবাদে গৃহকর্তা নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদারীপুরে নির্মাণাধীন ঘরে হাতবোমার বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ ২
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)