গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হামাসের শীর্ষ নেতারা
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েল একে একে হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার পর, সংগঠনটি নতুন কমান্ডারদের নিয়োগ দিয়েছে। তবে এবার তাদের পরিচয় গোপন রাখা হয়েছে যাতে তারা গুপ্তহত্যার শিকার না হন।
৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েল হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করে গাজায় ব্যাপক হামলা শুরু করে। এই হামলা হামাসকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে ফেলে এবং অঞ্চলটির বহু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ারসহ সবাই নিহত হয়েছেন। তাদের সঙ্গে আরও অনেক কমান্ডার ও রাজনৈতিক নেতা প্রাণ হারিয়েছেন।
তবে লেবাননের মিত্র সংগঠন হিজবুল্লাহর যেমন তাদের নিহত নেতা হাসান নাসরাল্লাহকে ঘিরে ‘ব্যক্তি পূজার’ সংস্কৃতি গড়ে তুলেছিল; হামাস তাদের শীর্ষ নেতৃত্বকে কেন্দ্র করে এমন কোনও সংস্কৃতি গড়ে তোলেনি। বিশেষ করে ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের নেতাদের পরিচয় নিয়ে হামাস মুখে কুলুপ এঁটেছে।
হামাসের সশস্ত্র শাখার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের প্রধানের নাম গোপন রাখা হবে।’
গাজাভিত্তিক সাফা নিউজ এজেন্সির প্রতিষ্ঠাতা ইয়াসের আবু হিন বলেন, এত নেতার মৃত্যু হামাসকে প্রভাবিত করেছে, তবে সেটা শুধুই অস্থায়ী। এই হামলা হামাসের অস্তিত্ব সংকট তৈরি করছে না, হামাসের নিজস্ব পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। তিনি বলেন, সন্ত্রাসী ইসরায়েল এটিকে নির্মূল করতে পারবে না।
এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য জানান, এই ব্যুরোই মূলত আন্দোলনের নির্বাহী বাহিনী হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ব্যুরোর সদস্য নির্বাচন করে বৃহত্তর শূরা কাউন্সিল, যা মূলত পার্লামেন্টের মতো কাজ করে।
প্যারিসের আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিটিক্যাল স্টাডিজ-এর লেইলা সিউরাত বলেন, আমরা নতুন নেতাদের নাম জানবো না। তাদের পরিচয় গোপন রাখা এবং একধরনের সম্মিলিত নেতৃত্বের ভাব বজায় রাখার জন্য জোর দেওয়া হচ্ছে।
....................................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












