বক্তব্যে সন্ত্রাসী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেও সংঘাত এড়াতে গোপনে আলোচনা চালাচ্ছে তুরস্ক
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বক্তব্য ও বিবৃতিতে নিয়মিত সন্ত্রাসী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেও সরাসরি সংঘাত এড়াতে গোপন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশাসন দখলদার ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেছে, যাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি না পায়।
ন্যাটো জোটে দ্বিতীয় সর্বোচ্চ সেনা থাকা তুরস্ক সামরিক শক্তিতে ইউরোশিয়ার একটি প্রভাবশালী দেশ হলেও সন্ত্রাসী ইসরায়েলকে ভেতরে ভেতরে সমীহ করে চলে। বিশেষ করে, সিরিয়ায় উভয় দেশের সেনাবাহিনী অবস্থান করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
রয়টার্সের তথ্যমতে, সিরিয়ার বাশার আল-আসাদের সরকার পতনের পর দেশটির বিভিন্ন অংশে তুর্কি ও ইসরায়েলি বাহিনী অবস্থান নেয়। এই প্রেক্ষাপটে অনিচ্ছাকৃত সংঘাত এড়াতে গত ৯ এপ্রিল বুধবার ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানায়, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আঙ্কারা ও তেল আবিবের মধ্যে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ চ্যানেল স্থাপন করা।
প্রতিবেদনে আরও জানানো হয়, গেল সপ্তাহে তুরস্কের সেনারা সিরিয়ার অন্তত তিনটি সামরিক ঘাঁটি পরিদর্শন করে, যা তাদের যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করে এরদোয়ান প্রশাসন। তবে বিষয়টি অস্বীকার করে সন্ত্রাসী ইসরায়েল। পাল্টা জবাবে দামেস্কের উপকণ্ঠের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী।
সন্ত্রাসী ইসরায়েল হুঁশিয়ারি দেয়, যদি তুরস্ক সিরিয়ার উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তবে এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।
এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিলেও, দুই দেশ আপাতত সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না বলেই ধারণা বিশ্লেষকদের। সূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)