গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গুয়াতেমালার অন্যতম সক্রিয় ফুয়েগো আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাত বেড়ে যাওয়ায় আশপাশের দুটি গ্রাম থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের মাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনকভাবে বেড়ে গেলে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘কনরেড’ জরুরি ভিত্তিতে এই স্থানান্তর প্রক্রিয়া শুরু করে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী সচিব জানিয়েছে, পরিস্থিতির অবনতি হওয়ায় আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত ‘এল পোরভেনির’ গ্রাম এবং ‘লাস লাহিতাস’ পল্লী থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ৫০টি পরিবারের আড়াইশ অধিবাসীকে সরিয়ে নেওয়া হচ্ছে।
এর মধ্যেই এলাকাটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে আশপাশের শহরগুলোতে প্রচুর পরিমাণে ছাই ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার উঁচু লাভার ফোয়ারা তৈরি হয়েছে। এর সাথে বায়ুম-লে জমা হচ্ছে বিশাল ছাই ও বিষাক্ত গ্যাসের মেঘ। পাশাপাশি অতি দ্রুত গতিতে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে তপ্ত লাভা ও পাইরোক্লাস্টিক প্রবাহ।
স্থানীয়দের সুরক্ষায় আগ্নেয়গিরির পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ‘জাতীয় সড়ক ১৪’ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)