গুজব না সত্যি!
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গুজব না সত্যি! এই মূহূর্তে এটা বিচার করা খুবই কঠিন। এআই চালু হওয়ার পর এটা আরো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এরমধ্যেও কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তা অবিশ্বাস করার কোনো পথই থাকে না। আখেরে দেখা যায়, এটা নিতান্তই গুজব। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ধরা যাক এই মুহূর্তে খবর রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে। একটা সূত্র বলছে, তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে, তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে।
তবে একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান, সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা-নেয়া করা হচ্ছে।
উচ্চ রক্তচাপসহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি। তাই এইমসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে নিয়ে যাওয়া হয়। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। নয়াদিল্লির এইমসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা রয়েছে।
এদিকে কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরও চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। ৭৬ বছর বয়সী কাদেরের এমনিতেই হার্টে সমস্যা রয়েছে। বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হন। তবে এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












