গার্মেন্টশিল্পে পরিকল্পিত অস্থিতিশীলতা, নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসকে সামনে রেখে গার্মেন্ট সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের মতে-এর নেপথ্যে একটি পরাজিত রাজনৈতিক শক্তি বেশ তৎপর। ওই শক্তিটি গাজীপুর ও টঙ্গী এলাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে। পরাজিত রাজনৈতিক ওই শক্তি ইতোমধ্যেই ‘ভায়োলেন্স ক্রিয়েটার গ্রুপ’ হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চিহ্নিত হয়েছে। এই গ্রুপটি টাকার বিনিময়ে অবরোধ, মিছিল, জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়েছে। শ্রমিকদের মনে ভীতির সঞ্চার করে প্রতি মাসেই কাজে বিঘœ ঘটাচ্ছে।
পরিকল্পিত অসন্তোষের বর্ণনা তুলে ধরে একটি বন্ধ গার্মেন্ট কারখানার মালিক সাইফুদ্দীন বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের আগে আমার কারখানায় বেতন বকেয়া পড়েছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে আমি বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নিই। ৬০ ভাগ বকেয়া পরিশোধের পর শ্রমিকরা হামলা চালিয়ে কারখানা বন্ধ করে দেয়। যেসব শ্রমিক বকেয়া বেতন গ্রহণ করেছিল, তাদেরও পিটিয়ে আহত করে অন্য শ্রমিকরা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছি। অপর একটি বন্ধ কারখানার মালিক হাফিজুর রহমান। তিনি জানান, কারখানার প্রডাকশন ম্যানেজারকে অপসারণের দাবিতে শ্রমিকরা অন্দোলন করছিলেন। আন্দোলনকারী ৫০-৫১ শ্রমিককে অপসারণ করি। পরে মহল বিশেষের ইন্ধনে আন্দোলনকারীরা আমার কারখানা বন্ধ করে দেয়।
বিজিএমইএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণেই পোশাক শিল্পে অস্থিরতা তৈরি হয়েছে। অস্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সবকিছুতেই একটি অনিশ্চয়তা বিরাজ করছে। এ কারণে বায়াররা আস্থা পাচ্ছেন না। কিছু অর্ডার ভারত এবং চীনে চলে যাচ্ছে। কিছু কারখানা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। এগুলো বন্ধ হয়ে গেলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। রমজানে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)