গাড়িবোমা হামলায় লিবিয়ার সামরিক গোয়েন্দা প্রধান নিহত
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পূর্ব লিবিয়ার সরকারের প্রধানমন্ত্রী ওসামা সাদ হাম্মাদ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রধারীদের জন্য লিবিয়ায় কোনো জায়গা নেই। যারা হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, বাস্তবায়ন, অর্থায়ন বা উসকানি দেয়, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
২০২৪ সালে বেনগাজিতে সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পান আল-মানসুরি। একই সঙ্গে তাকে মেজর জেনারেলের পদমর্যাদা দেয়া হয়। তার হত্যাকাণ্ড লিবিয়ার দীর্ঘস্থায়ী নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। ২০২০ সালে একটি যুদ্ধবিরতির মাধ্যমে দেশটিতে বড় ধরনের সংঘাত বন্ধ হলেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রশাসন ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখনো দেশটির বিভিন্ন এলাকায় প্রভাব ধরে রেখেছে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকেই লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত অব্যাহত রয়েছে। ২০১৪ সালে দেশটি কার্যত পূর্ব ও পশ্চিম—দুই প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত হয়ে পড়ে।
খলিফা হাফতারের নেতৃত্বাধীন এলএনএ বর্তমানে পূর্ব ও দক্ষিণ লিবিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। সংগঠনটি বেনগাজিভিত্তিক পূর্বাঞ্চলীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্যের সরকার রাজধানী ত্রিপোলিতে অবস্থান করছে এবং দেশটির পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)