গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে -মিশরের পররাষ্ট্রমন্ত্রী
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা চুক্তির প্রথম পর্যায়ের বাস্তবায়ন প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। নয়াদিল্লি সফরে থাকা মন্ত্রী গত ১৭ অক্টোবর (জুমুয়াবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, ‘এখন আমরা প্রথম ধাপ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছি। ’
আবদেল আতির মতে, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখন মীমাংসার একমাত্র চাবিকাঠি। সে উল্লেখ করেছে, ‘এই পরিকল্পনা বাস্তবে সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করা উচিত। ’
সে জোর দিয়ে বলেছে, ‘আমাদের এখন অবশ্যই নিশ্চিত করতে হবে যে, উভয় পক্ষ (হামাস ও ইসরায়েল) বিশ্বস্ততার সঙ্গে এবং সৎ উদ্দেশ্যে চুক্তি বাস্তবায়ন করবে। ’
সে বলেছে, ‘আপনারা সকলেই জানেন, প্রতিটি পক্ষেরই দায়িত্ব রয়েছে। সন্ত্রাসী ইসরায়েলের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং হামাসেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। ’
গত ২৯ সেপ্টেম্বর গাজা উপত্যকার যুদ্ধ নিরসনের লক্ষ্যে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের একটি ‘ব্যাপক পরিকল্পনা’ প্রকাশ করা হয়। ২০-দফা পরিকল্পনার অধীনে ফিলিস্তিনি অঞ্চলটিতে ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ মোতায়েনের কথা বলা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলো, সন্ত্রাসী ইসরায়েল এবং হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
এরপর গত সোমবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তি উপলক্ষে মিশরের শারম আল-শেখ শহরে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি সিসি, কাতারের আমির শেখ তামিম আল-থানি, ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)