বিশ্ব সন্ত্রাসী ইসরাইলী বর্বরতা:
গাজা, লেবানন ও সিরিয়ায় সন্ত্রাসী হামলায় শহীদ অন্তত ৬০ জন
, ১৩ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-, লেবানন ও সিরিয়া জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে ৬০ জন শহীদ হয়েছেন।
গাজা উপত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন শহীদ এবং আরও ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ এলাকায় সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় ৬ জন নিহত হয়েছেন যার মধ্যে চার লেবানিজ প্যারামেডিকও রয়েছেন। এছাড়া বালবেক শহরের দক্ষিণ-পশ্চিমে সিভিল ডিফেন্স সেন্টারে হওয়া দ্বিতীয় হামলায় আরও ১২ জন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক ভবনে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
সিরিয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, সিরিয়ান গোলান থেকে ইসরায়েলি শত্রুরা দামেস্কের মাজ্জেহ এবং কুদসসায়াতে আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন -মাসুদ পেজেশকিয়ান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের গোপন নথিপত্র ‘ব্যাটেল প্লান’ তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়!
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভোগ্য পণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্লাস্টার মিসাইল আঘাত হানলো দখলদারদের উপর
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের চলন্ত ট্যাংকের উপর উঠে ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে ধ্বংস করার এক ঐতিহাসিক ঘটনার দৃশ্য।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)