-গাজা যুদ্ধে পরাজিত হয়েছি: সাবেক ইসরাইলি সেনাপ্রধান
অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরাইলের পরাজয়ের কথা এখন খোদ ইসরাইলি সমরবিদরাও স্বীকার করতে বাধ্য হচ্ছে। ইসরাইলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুতজ বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে ইসরাইল পরাজিত হয়েছে।
সে এক সাক্ষাৎকারে বলেছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে; এখন তেল আবিব একমাত্র যে বিজয়টি অর্জন করতে পারে তা হচ্ছে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেয়া। সে স্পষ্ট করে বলেছে, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু পদত্যাগ করলে সেটিই হবে আমার দৃষ্টিতে বিজয়ের একমাত্র স্বরূপ।
জেনারেল হালুতজ বলেছে, চলমান যুদ্ধে বিজয়ের আশা করা বাতুলতা মাত্র; কারণ, আমরা এরইমধ্যে ১,৩০০ জীবন হারিয়েছি এবং আমাদের ২৪০ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এসব বন্দির অনেক ফিরে আসলেও এখন পর্যন্ত আনুমানিক দুই লাখ মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে পারছে না।
হামাসের রকেট হামলার ভয়ে গাজার আশপাশের বহু শহর এবং লেবাননের হিজবুল্লাহর হামলার ভয়ে উত্তর ইসরাইলের বহু শহরের অধিবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জেনারেল হালুতজ তাদের সংখ্যা দুই লাখ বলে উল্লেখ করেছে।
ইসরাইলের সাবেক সেনাপ্রধানের এ সাক্ষাৎকার মিডিয়ায় প্রচারিত হয়েছে। এর আগে গত সপ্তাহে জেনারেল হালুতজ ইসরাইলের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলো।
হামাসের বীর যোদ্ধাদের হামলায় ইসরাইলের আরো সেনা হতাহত:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরাইলের আরো বহু সেনা নিহত হয়েছে।
গাজা উপত্যকার মধ্য ও উত্তরাঞ্চলের আল-বুরেইজ এলাকায় হামাস যোদ্ধাদের সাথে দখলদার সেনাদের প্রচ- লড়াই হয় এবং সেখানে তিন সেনা নিহত হয়।
এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি ইসরাইলের আরো বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে।
বাড়ছে ইসরাইলি সেনাদের মৃত্যু, চাপে নেতানিয়াহু:
ইসরাইলি সেনাদের ক্রমবর্ধমান মৃত্যুতে চাপে পড়েছে ইসরাইলী সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ কারণে প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলিদের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি গাজায় বন্দী ইসরাইলিদের মুক্তি করাই সামরিক বাহিনীর উদ্দেশ্য হয়ে থাকে, তবে সেনা সদস্যদের মৃত্যুর বহর দীর্ঘ হচ্ছে কেন?
এদিকে, গাজা যুদ্ধের ব্যর্থতায় নেতানিয়াহু বিপদে পড়েছে বলে জানিয়েছেন গ্লোবাল কাউন্সেলের মেনা অঞ্চলের পরিচালক আহমেদ হেলাল। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
আহমেদ হেলাল বলেন, নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রেখেছিলো। সেজন্য তাকে ‘মিস্টার সিকিউরিটি’ উপাধিও দিয়েছিল ইসরাইলিরা। কিন্তু চলমান গাজা যুদ্ধের কারণে তার ওই অবস্থা ক্ষুণ্ণ হয়েছে। ইসরাইলিরা গাজা যুদ্ধের জন্য এখন তাকেই দায়ী করছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।