গাজা থেকে ইসরাইলি দখলদারিত্ব ও আগ্রাসন বন্ধের দাবিতে ছাড় নয়: হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ধরণের ইসরাইলি দখলদারিত্ব ও আগ্রাসন বন্ধের দাবিতে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করেছে হামাস। সংগঠনের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক অডিও বক্তব্যে এ প্রত্যয় ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা কেবলমাত্র তখনই শত্রুর সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে যাব যখন গাজা উপত্যকার ওপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরাইলি সেনারা দখলদারিত্ব ত্যাগ করবে। এক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।
আবু উবায়দা আরো বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের তাদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং গাজার পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে।
মার্কিন জোটের ওপর হুতিদের বড় ধরনের হামলা:
ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত ও এডেন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে।
ঘটনার কিছুক্ষণ পরই বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে নিয়ে জানায়, তারা একটি 'আমেরিকান' বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র এবং 'লোহিত সাগর ও এডেন উপসাগরে' যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে, বিদ্রোহীরা দুটি পৃথক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি।
সারিয়ি বলেন, প্রথমটি এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ প্রোপেল ফরচুন, যেটি আমেরিকান জাহাজ বলে তিনি উল্লেখ করেন। আর দ্বিতীয় অভিযানে '৩৭ টি ড্রোন' নিক্ষেপ করা হয় আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।