গাজা ইস্যুতে মার্কিন প্রতিষ্ঠানে বিনিয়োগ প্রত্যাহার করলো নরওয়ে
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ের নর্গেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন যন্ত্র প্রস্তুতকারক ক্যাটারপিলার এবং পাঁচ ইসরায়েলি ব্যাংকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
এনবিআইএমের নির্বাহী বোর্ড জানায়, যুদ্ধ পরিস্থিতিতে ব্যক্তির অধিকার লঙ্ঘনে কোম্পানিগুলোর ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপারিশ এসেছে তহবিলের স্বাধীন নৈতিকতা কাউন্সিলের কাছ থেকে।
তহবিল জানায়, ক্যাটারপিলারের তৈরি বুলডোজার ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংসে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যবহার করছে। কোম্পানিটি এ প্রবণতা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং আরও যন্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ৩০ জুন পর্যন্ত তহবিলের কাছে প্রায় ২.১ থেকে ২.৪ বিলিয়ন ডলারের ক্যাটারপিলার শেয়ার ছিলো, যা কোম্পানিটির প্রায় ১.২ শতাংশ মালিকানার সমান। এতে এনবিআইএম ছিল ক্যাটারপিলারের অষ্টম বৃহত্তম শেয়ারহোল্ডার।
ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অব ইসরায়েল, ব্যাংক লেউমি, মিজরাহি তেফাহোট ব্যাংক, ব্যাংক হাপোয়ালিম এবং মূল কোম্পানি ফিবি হোল্ডিংস-এ পাঁচ ব্যাংকের বিরুদ্ধেও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনে অর্থায়নের অভিযোগ রয়েছে।
চলতি বছর এ পর্যন্ত আরও ২০টির বেশি ইসরায়েলি প্রতিষ্ঠানে বিনিয়োগ বন্ধ করেছে এনবিআইএম। তবে এবারই প্রথম কোনো মার্কিন কোম্পানি তালিকা থেকে বাদ পড়লো। তহবিলের বিনিয়োগ প্রত্যাহারের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ বিলিয়ন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)