গাজায় যুদ্ধবিরতি চুক্তি দখলদার ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর আজ
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে দখলদার ইহুদীবাদী ইসরায়েলের মন্ত্রিসভা। গতকাল শনিবার সন্ত্রাসী নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সন্ত্রাসী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, হামাসের সঙ্গে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ রোববার এই চুক্তি কার্যকর হবে।
কার্যালয় জানায়, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুমোদন পাওয়ার পর পূর্ণ মন্ত্রিসভায় ছয় ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভায় ইহুদীবাদী সরকারের ২৪ মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেয় আর ৮ জন বিরোধিতা করে। কয়েকজন মন্ত্রী এই চুক্তির তীব্র বিরোধিতা করে। তারা মনে করে, এই যুদ্ধবিরতি চুক্তি হামাসের কাছে আত্মসমর্পণের সমান।
দখলদার ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদনের পর, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ব্রেট ম্যাকগার্ক বলেছে, চুক্তি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। হোয়াইট হাউস আশা করছে, যুদ্ধবিরতি আজ সকাল থেকে শুরু হবে। রেড ক্রসের মাধ্যমে রোববার দুপুরে তিন নারী জিম্মিকে সন্ত্রাসী ইসরায়েলে ফিরিয়ে দেওয়ার কথা।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ছয় সপ্তাহে তিন ধাপে বন্দী বিনিময় হবে। প্রথম ধাপে হামাস ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছে।
সন্ত্রাসী ইসরায়েলও চুক্তির আওতায় সব ফিলিস্তিনি নারী এবং ১৯ বছরের কম বয়সী শিশু বন্দীদের মুক্তি দেবে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনির সংখ্যা ৯৯০ থেকে ১ হাজার ৬৫০-এর মধ্যে হতে পারে।
গত জুমুয়াবার পরগাছা ইসরায়েলের বিচার মন্ত্রণালয় রোববার মুক্তি পেতে যাওয়া ৯৫ জন ফিলিস্তিনি বন্দীর নাম ঘোষণা করে। ম্যাকগার্ক বলেছে, চুক্তি অনুযায়ী ৭ দিন পর আরও চারজন নারী জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর পর প্রতি সাত দিন অন্তর তিনজন করে জিম্মি মুক্তি পাবে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানানোর পরও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গাজার চিকিৎসকরা জানান, গতকাল শনিবার ভোরে খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। গত বুধবার চুক্তি ঘোষণার পর থেকে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯ জনে দাঁড়ালো।
কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হলে গাজার ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বন্ধ হবে। দখলদার ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং গাজার জন্য মানবিক সহায়তা বৃদ্ধির পথ খুলে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চুক্তি কার্যকর হলে গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












