গাজায় মানবিক সহায়তা বন্ধে আরব বিশ্বের নিন্দা
গাজায় খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার প্রতিবাদে ইসরাইলী দখলদার সন্ত্রাসীদের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এবং মিশর ও সৌদি আরব।
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে এমন অভিযোগ করেছে মিশর। ফিলিস্তিনিদের ‘অনাহারে রাখাকে ইসরাইল অস্ত্র হিসাবে ব্যবহার করছে’ বলে অভিহিত করেছে তারা।
ইসরাইলের সিদ্ধান্তকে ‘ব্ল্যাকমেল’ বা প্রতারণা এবং ফিলিস্তিনিদের ওপর ‘সামষ্টিক শাস্তি’ হিসাবে দেখছে সৌদি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরাইলের পূর্বের প্রতিবেশী জর্ডানও মানবিক সহায়তা আটকে দেয়ার নিন্দা জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার ইসরাইলের সিদ্ধান্তকে ‘ভীতিকর’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা অবশ্যই অবাহত রাখতে হবে বলে উল্লেখ করেছে সে।
মানবিক সহায়তাকে দরকষাকষির দান হিসাবে ব্যবহারের জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ বা ডক্টর্স উইদাউট বর্ডার্স।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।