গাজায় নিঃস্ব দুই লাখ ৬০ হাজার মানুষ : জাতিসংঘ
জাতিসংঘ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনের ছিটমহলে স্থল, নৌ ও আকাশ পথে ইসরায়েলি বাহিনীর প্রচ- বোমাবর্ষণে দুই লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয়স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। খবর এএফপির।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ বলেছে, ধারণা করা হচ্ছে, গাজায় দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জন তাদের বাড়িঘর হারিয়েছেন। এছাড়া সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, বোমাবর্ষণে এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৫৬০টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে আর বাসবাস করা যাবে না।
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করে এমন একটি সংস্থা ইউএনআরডব্লিওএ জানিয়েছে, প্রায় এক লাখ ৭৫ হাজার বাস্তুহারা মানুষ ৮৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন। এছাড়া ১৪ হাজার ৫০০ লোক ১২টি সরকারি স্কুলে পালিয়ে এসেছেন। পাশাপাশি ৭৪ হাজার লোক আত্মীয়স্বজন, প্রতিবেশী অথবা অন্যান্য স্থাপনায় আশ্রয় নিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে বলেছে, শনিবারের আক্রমণের পর হামাসকে ধ্বংস এবং গোটা মধ্যপ্রাচ্যকে পরিবর্তনের জন্য যুদ্ধ কেবল শুরু হয়েছে।
ইসরায়েলের পক্ষে মার্কিন রণতরী, তীব্র সমালোচনা করলেন এরদোগান:
ইসরায়েলের কাছাকাছি বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, মার্কিন রণতরী গাজায় ‘গুরুতর গণহত্যা’ ঘটাবে।
মঙ্গলবার আঙ্কারায় অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহাম্মেরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন এরদোগান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এরদোগান বলেন, ইসরায়েলে মার্কিন রণতরী কী করতে আসছে? সেটি গাজায় বিধ্বংসী হামলা চালাবে। আর সেখানে গণহত্যা শুরু হবে-তাই তো?
গাজা অবরোধের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ ও পানি বন্ধ করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এটা নিশ্চয়ই ইসরায়েলের জানার কথা।
এর আগে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে তুরস্ক। এজন্য প্রস্তুত আমরা।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।