গাজায় দুর্ভিক্ষ অবস্থা : ‘ক্ষুধায়’ বেশি মারা যাচ্ছে মানুষ
দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় খাদ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে দিয়েছে। এর মধ্যে রয়েছে বিষক্রিয়ায় কৃষিজমি অনাবাদি করে ফেলা এবং খেতখামার, বন্দর ও মাছধরা নৌযানগুলো ধ্বংস করা।
গাজাবাসীর ক্ষতি করতে ও মেরে ফেলতে রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে মানবিক ত্রাণ ব্যবহার করেছে ইসরায়েল।
গাজাবাসীকে ক্ষুধায় মেরে ফেলার ইসরায়েলি কৌশলের শুরু ৭ অক্টোবরের অনেক আগে থেকেই। গাজায় খাদ্য প্রবেশে দেশটি বাধা দেওয়া শুরু করে সেই ১৯৯১ সালে আর ২০০০ সাল থেকে উপত্যকাটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে তারা। এ অপতৎপরতা এখন শুধু গাজাতে সীমাবদ্ধ নেই।
গত ৭০ বছরের বেশি সময় ধরেই ফিলিস্তিনিদের খাদ্যব্যবস্থা ধ্বংস করে আসছে ইসরায়েল। এ সময়ের মধ্যে দেশটি তাদের বাগান ও খামার ধ্বংস করেছে। এ ছাড়া হয়রানি বা হত্যা করেছে কৃষক, জেলে ও মেষপালকদের। নিজ বাড়িঘর ও এলাকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার লক্ষ্যে ইসরায়েলি চেষ্টার অংশ তাদের (ফিলিস্তিনি) ক্ষুধায় রাখার এ কূট কৌশল।
জাতিসংঘ দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে গাজা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত বিশ্ব সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
গত জুলাই মাসে জাতিসংঘের শীর্ষস্থানীয় ১০ জন বিশেষজ্ঞ বলেছে, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘আন্তর্জাতিকভাবে ও নিশানা করে ক্ষুধার প্রচারণায় যুক্ত রয়েছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।