গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি অভিযানে আরও ৩ জিম্মি নিহত -হামাস
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আরও ৩ কাপুরুষ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে। গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিকসহ ওই ৩ জন নিহত হয় বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরে ৪ জন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায়। হামাসের ঘোষণা অনুসারে, সেই অভিযানেই ৩ জিম্মি নিহত হয়। বিষয়টি উল্লেখ করে এক বার্তায় আল-কাসসাম ব্রিগেড সন্ত্রাসী ইসরায়েলিদের উদ্দেশ্যে বলেছে, ‘গত (রোববার) ৪ জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসেইরাত ক্যাম্পে যে হত্যাকা- চালিয়েছে সে সময় একই শিবিরে তারা ৩ জিম্মিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছে।’
আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, আপনাদের (সন্ত্রাসী ইসরায়েলি) সরকার অন্যান্য জিম্মিদের বাঁচাতে অনেক জিম্মিকেই হত্যা করছে। এ সময়, আল-কাসসাম ব্রিগেড সামাজিক মাধ্যমে ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে বলেছে, ‘সময় শেষ হচ্ছে’।
এর আগে, গত শনিবার দখলদার ইসরায়েলি বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কেন্দ্রস্থলে দুটি পৃথক এলাকা থেকে ৪ কাপুরুষ জিম্মিকে উদ্ধারের ঘোষণা দেয়। সেই অভিযানে ৬৪ শিশু এবং ৫৭ জন নারীসহ শহীদ হয়েছে ২৭৪ জন এবং ৬৯৮ জন আহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)