গাজায় গণহত্যা: বিশ্বজুড়ে গণবিক্ষোভ অব্যাহত
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্কসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান। খবর বিবিসি, আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।
যুক্তরাষ্ট্র:
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করে। ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান।
এই বিক্ষোভে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও অ্যানসার কোয়ালিশন সহপৃষ্ঠপোষকতা করে।
মরক্কো:
রাজধানী রাবাতে হাজারো মানুষ সন্ত্রাসী ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব জাতিগত নির্মূলের শামিল।
তুরস্ক:
আঙ্কারাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘স্বাধীন ফিলিস্তিন জিন্দাবাদ’-এমন সেøাগান দেন।
ফিলিস্তিন:
গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে গত সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অপরাধ ও দমন-পীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।