গাজায় খাদ্য-পানি-চিকিৎসার সংকট, বাঁচানো যাচ্ছে না আহতদের
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি নৃশংসতায় এখন পর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। চলমান যুদ্ধবিরতি এক তরফাভাবে আকস্মিক ভঙ্গ করে দখলদার বাহিনী এই নজিরবিহীন হামলা চালাচ্ছে।
এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। কিন্তু নেতানিয়াহু প্রশাসন কাউকেই পরোয়া করছে না।
প্রতিনিয়ত হামলা-হত্যায় গাজার পরিস্থিতি একেবারেই ন্যুজ। এই অবস্থায় সেখানকার সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ হয়ে যাচ্ছে। ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে গাজার চিকিৎসকদের জন্য। গাজার ‘মুখ্য’ হাসপাতাল আল-শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এত বেশি, তার নড়বড়ে হাসপাতালে সবাইকে সেবা দেওয়া সম্ভব হবে না।
মুহাম্মদ আবু সালমিয়া বলেন, আমাদের সব ধরনের উপকরণ, বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম নেই। ফলে প্রতি মিনিটে, একজন আহত ব্যক্তি মারা যাচ্ছে। গাজা শহর ও উত্তর গাজায় মাত্র চারটি নিবিড় পরিচর্যা কেন্দ্র ছিল। কিন্তু এখন স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক সরঞ্জামের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য নির্দিষ্ট এলাকাগুলোয় পৌঁছানোও ‘অত্যন্ত কঠিন’ ছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় এখন পর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্লাড ব্যাংকগুলোয় প্রয়োজনীয় মজুদ শেষ। একটি বিবৃতি জারির মাধ্যমে জরুরি ভিত্তিতে নাগরিকদের রক্তদানে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। পাশাপাশি নতুন করে ওই এলাকার বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে বাধ্য করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)