গাজায় ইসরায়েলি হামলায় ‘মুছে গেছে প্রজন্মের পর প্রজন্ম’
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও কমেনি ইসরায়েলি দখলদারদের হামলা। যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর। হামলায় কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের একাধিক প্রজন্ম নিহত হয়েছে।
প্রায় আড়াই বছর ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় উপত্যকাটিতে দুই হাজার ৭শ’র বেশি বংশধারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ছয় হাজার পরিবারে মাত্র একজন করে জীবিত সদস্য রয়ে গেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ খান ইউনিসে বসবাসকারী আল-নাজ্জার পরিবার তার একটি উদাহরণ। এক হামলায় কিশোর মালিক আল-নাজ্জার, তার বাবা এবং তাদের বর্ধিত পরিবারের আরও ২২ জন সদস্য নিহত হন।
মালিকের মা নেসরিন বলেন, ‘যেদিন প্রথম আমি ঘটনাস্থলে যাই, চোখের সামনে পরিবারের সবাইকে নিথর দেহে দেখতে পাই। ইসরায়েলি বোমা হামলায় সব শেষ। তাড়াহুড়ো করে প্রিয়জনদের খুঁজতে গিয়ে প্রথমেই দেখি, বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে থাকা আমার ছেলের মরদেহ।’
তিনি আরও বলেন, ‘আমি সেখানে থাকতে পারিনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার সুন্দর পৃথিবী এবং সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)