গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রাণহানি ছাড়ালো ৬৩ হাজার - হামলা তীব্র করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন চলছেই। অবরুদ্ধ উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৯ জন। আহত হয়েছে অন্তত আরও ২৪৪। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ৬৩ হাজার। খবর, দ্য ওয়াশিংটন পোস্টের।
মূলত, গাজা শহরে বিমান হামলার পাশাপাশি আরও জোরদার হয়েছে স্থল অভিযান। দক্ষিণে খান ইউনিস, উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ানসহ গাজার প্রত্যেকটি অংশেই চলছে নির্বিচার হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘সানাদ’ দ্বারা যাচাইকৃত এই ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী শহরের জেইতুন ও সাবরা এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
বোমাবর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় আহতরাও মারা যাচ্ছে বিনা চিকিৎসায়।
এছাড়া, গত জুমুয়াবার গাজায় দুর্ভিক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। উপত্যকায় অনাহার-অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ শিশুসহ ৩২২ জনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)