গাজাবাসীকে ‘জোরপূর্বক বাস্তুচ্যুত না করা’ নিশ্চিত করার আহ্বান মিশরের প্রেসিডেন্টের
মিশরের প্রেসিডেন্ট সিসি গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা তাদের যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত না হয় তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার বেইজিংয়ে আরব নেতা এবং চীনা কর্মকর্তাদের একটি ফোরামকে সে এই আহ্বান জানায়।
সিসি বলেছে, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা প্রদান এবং দখলদার ইসরাইলি অবরোধের অবসানের জন্য আহ্বান জানাচ্ছি।’
সে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানায়।
চীন এই সপ্তাহে সিসি এবং অন্যান্য আরব নেতাদের একটি ফোরামের জন্য উদ্যোগ গ্রহণ করছে, যেখানে গাজার যুদ্ধ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।
দখলদার ইসরাইলি সেনাবাহিনী গত বুধবার গাজা উপত্যকা এবং মিশর সীমান্তে কৌশলগত ফিলাডেলফি করিডোরের ‘অপারেশনাল নিয়ন্ত্রণের’ পাশাপাশি গাজা ও মিশরের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পর সিসি এই মন্তব্য করেছে।
দখলদার ইসরাইলি বাহিনী ৭ মে মিশরের সাথে রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক সপ্তাহ পরে যখন সুদূর-দক্ষিণ গাজা শহরে তাদের স্থল আক্রমণ শুরু করে তখন এই সীমান্ত এলাকার দখল নেয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।