গাজাজুড়ে হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকার হাজার হাজার ভবন ধ্বংস করছে দখলদার ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি থেদেক সরে আসার পরই গাজাজুড়ে হাজার হাজার ভবন ধ্বংস করা শুরু করে তারা। যেখানে এক সময় লাখো মানুষের বসতি ছিল, সেখানে এখন ভবনের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই।
স্যাটেলাইট থেকে নেয়া এক সাম্প্রতিক ছবিতে দেখা যায়, ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনীর তথাকথিত 'অপারেশনাল কন্ট্রোলে' থাকা কয়েকটি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে। পরিকল্পিত এ ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত ভবনের পাশাপাশি প্রায় অক্ষত ভবনও মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।
দেখা গেছে, বিশাল বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিতভাবে টাওয়ার ব্লক, স্কুল এবং অন্য অবকাঠামো ধ্বংস করার সময় ধুলো ও ধ্বংসাবশেষের মেঘ আকাশে ছড়িয়ে পড়ছে।
একাধিক আইন বিশেষজ্ঞ বিবিসি ভেরিফাইকে জানিয়েছেন, জেনেভা কনভেনশনে দখলদার শক্তির দ্বারা অবকাঠামো ধ্বংসের বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ। তাই এমন কর্মকা-ের মধ্য দিয়ে ইসরায়েল সম্ভবত যুদ্ধাপরাধ করেছে।
সম্প্রতি ইসরায়েলের সন্ত্রাসী প্রতিরক্ষা মন্ত্রী কাটজ রাফাহর ধ্বংসাবশেষের ওপর একটি তথাকথিত 'মানবিক শহর' প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায়। তার এই পরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে।
স্যাটেলাইট থেকে নেয়া ছবিতে আরো দেখা গেছে যে, ওই এলাকার বিশাল অংশ ইসরায়েলি বোমা ও আর্টিলারির গোলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এরপরও অনেকগুলো ভবন সেখানে টিকে ছিল। কিন্তু ১৩ জুলাইয়ের দিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ আরো তীব্র হয়, ক্ষতিগ্রস্ত ভবনের বাকি অংশও ধ্বংস করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)