গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল, যত্নে ব্যস্ত চাষীরা
, ২৫শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯০ শামসী সন , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাই-রাজশাহীর গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের স্বর্ণালী মুকুল। ইতোমধ্যে প্রায় ২৫ শতাংশ আম গাছে দেখা মিলেছে মুকুলের। আগাম এই মুকুল আমের ফলনের জন্য ‘শুভ লক্ষণ’ বলছেন কৃষিবিদ ও ফল গবেষকেরা।
গত কয়েকদিন ধরেই রাজশাহীর গাছে গাছে সোনারঙা মুকুলের দেখা মিলছে। কোনো কোন বাগান ভরে গেছে মুকুলে। সেই বাগান থেকে মুকুলের সৌরভ ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। মিষ্টি সৌরভে মাতোয়ারা হয়ে উড়ে বেড়াচ্ছে মৌমাছিদের দল। আর চাষিরা তখন ব্যস্ত মুকুলের পরিচর্যায়।
আগেভাগে আসা মুকুল যেন ঝরে না পড়ে, তার জন্যই প্রাণান্ত চেষ্টা বাগানিদের। বাগানে বাগানে ঘুরে সঠিক পরামর্শটাও দিয়ে আসছেন কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে ২০২১-২২ মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান ছিল। হেক্টরপ্রতি ফলন হয়েছিল ১১ দশমিক ১৪ মেট্রিক টন। মোট উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন আম। এবার জেলায় ফলনযোগ্য আম বাগান রয়েছে ১৮ হাজার ৫৯১ হেক্টর। গাছে আসা মুকুল টিকলে আমের উৎপাদন গত মৌসুমের চেয়ে বেশি হওয়ার আশা করা হচ্ছে। এ জন্য জোর দেওয়া হচ্ছে পরিচর্যায়।
রাজশাহীর পবা উপজেলার হরিপুর এলাকায় আম বাগানে ¯েপ্র করছিলেন চাষি রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বছর দশেক আগেও বাগানে এক মৌসুমে আম হলে পরের মৌসুমে গাছে মুকুল আসতো না। কিন্তু কৃষি বিভাগের পরামর্শে বছরজুড়েই নানা রকমভাবে পরিচর্যার ফলে এখন প্রতি বছরই গাছে আম আসছে। গত মৌসুমে এই বাগানের প্রতিটি গাছেই আম এসেছিল। এবারও প্রায় সব গাছে মুকুলের দেখা মিলেছে। কীটপতঙ্গ থেকে মুকুল রক্ষায় কয়েক ধরনের কীটনাশক ¯েপ্র করা হচ্ছে। গাছের গোড়ায় বৃত্তাকার ক্যানেল তৈরি করে নিয়মিত সেচ দেওয়া হচ্ছে।’
বাগানের মাটি অতিরিক্ত শুষ্ক না হলে এখনই সেচ দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ হাসান ওয়ালিউল্লাহ। তিনি বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের মাটি শুষ্ক। সে জন্য সেচ প্রয়োজন হতে পারে। তবে কোনো বাগানের মাটি ভেজা থাকলে এখনই সেচ দেওয়ার প্রয়োজন নেই।’
গবেষক মুহম্মদ হাসান ওয়ালিউল্লাহ জানান, শীত বিদায়ের আগেই আমের মুকুল আসা ভালো নয়। হঠাৎ কুয়াশা পড়লে ক্ষতি হয় মুকুলের। তাছাড়া পাউডারি মিলডিউ রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ মুকুল ঝরে যায়। তবে মাঘের মাঝামাঝি থেকেই এবার শীত কম। কুয়াশাও আর পড়ছে না। তাই মুকুলের তেমন ক্ষতি হয়নি। আগাম মুকুল এবার ভালোই হয়েছে। এতে ভালো ফলন হবে বলে আশা করা যায়। এ জন্য চাষিদের পরিচর্যার কাজটা চালিয়ে যেতে হবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, এবার আগেভাগে মুকুল এলেও এতে তেমন ক্ষতি দেখা যায়নি। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। মৌসুমে ঝড় কম থাকলে ফলন বেশ ভালো হবে বলেই আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












