গাছপালা যখন কথা বলে, পোকামাকড় শোনে -গবেষণা
উদ্ভিদ এবং পোকামাকড় শব্দের মাধ্যমে মিথস্ক্রিয়া করে, যা প্রকৃতিতে শব্দ যোগাযোগের গবেষণায় একটি নতুন মাইলফলক উন্মোচন করেছে। গত মঙ্গলবার (১৫ জুলাই) গবেষকরা বিষয়টি উপস্থাপন করে।
গবেষণায় দেখা গেছে, যখন গাছপালা কথা বলে, পোকামাকড় তখন শোনে। ইলাইফ জার্নালে প্রকাশিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, স্ত্রী পতঙ্গরা ডিহাইড্রেটেড টমেটো গাছ থেকে নির্গত সংকেত শনাক্ত করে এবং এই তথ্য ব্যবহার করে তারা ডিম কোথায় পাড়বে তা নির্ধারণ করে। পতঙ্গরা সাধারণত টমেটো গাছে ডিম পাড়ে, পরে ডিম ফুটে তাদের লার্ভাদের জন্য খাদ্য সরবরাহ করে।
মধ্যপ্রাচ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়াইজ ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেসের অধ্যাপকের নেতৃত্বে এই গবেষণাটি করা হয়। গবেষক দল বিবৃতিতে বলেছে, ‘আমরা একটি উদ্ভিদ এবং পোকামাকড়ের মধ্যে শব্দগত মিথস্ক্রিয়ার প্রথম প্রমাণ প্রকাশ করেছি। ’
গ্রুপের পূর্ববর্তী গবেষণার ওপর ভিত্তি করে এই গবেষণা পরিচালিত হয়। এর আগে প্রকাশিত হয়েছিলো যে চাপের সময় উদ্ভিদ অতিস্বনক শব্দ নির্গত করে। বর্তমানে আবিষ্কারটি কৃষি এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য প্রভাব ফেলতে পারে। শব্দের মাধ্যমে ফসলের স্বাস্থ্য এবং পোকামাকড়ের আচরণ পরিচালনার সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে।
উদ্ভিদ দ্বারা নির্গত অতিস্বনক শব্দ মানুষের শ্রবণ সীমার বাইরে থাকলেও, অনেক পোকামাকড় এবং কিছু স্তন্যপায়ী প্রাণী যেমন- বাদুড়, এগুলো ধরতে পারে। আর এ জন্য গবেষকরা দুটি সুস্থ টমেটো গাছে স্ত্রী পতঙ্গ ব্যবহার করে। একটিতে স্পিকার ছিলো যা শুকিয়ে যাওয়া উদ্ভিদ থেকে নিবন্ধিত শব্দ বাজাচ্ছিলো এবং অন্যটি নীরব ছিলো।
পতঙ্গরা নীরব থাকা বিকল্পটি পছন্দ করেছিলো। তারা ডিম পাড়ার জন্য সর্বোত্তম স্থানগুলো শনাক্ত করতে সংকেত ব্যবহার করে। গবেষকরা বলেছে, ‘আমরা দেখেছি যে এমন প্রাণী রয়েছে যারা এই শব্দগুলো বুঝতে সক্ষম। আমরা মনে করি এটি কেবল শুরু। অনেক প্রাণী আছে যারা বিভিন্ন উদ্ভিদের প্রতি সাড়া দিতে পারে। ’
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।