গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যুতে হাইকোর্টে রিট
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
পাগলা কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট করা হয়েছে। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে।
গত বুধবার (২০ মে) আইনজীবী সাফিনুর ইসলাম এ রিট করেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানতে পারেন গাইবান্ধার সংবাদকর্মীরা।
রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারক ইকবাল কবির ও বিচারক এস এম সাইফুল ইসলামের দ্বৈত বেঞ্চ গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ৮ জুনের মধ্যে আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রিটে অ্যান্টি-র্যাবিস টিকার সংকট, সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে সারাদেশের সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
আদালত ঘটনার প্রকৃত কারণ, চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, আক্রান্তদের চিকিৎসায় গাফিলতি ছিল কি না এবং টিকা সরবরাহে ঘাটতি ছিল কি না; সেসব বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।
গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও ছাপরহাটী ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে ১৩ জন আহত হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে দুজন, ৮ মে একজন, ১২ মে একজন ও ১৩ মে একজন মারা যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)