ইরান সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল ইয়াওমুল খামীস বৃহস্পতিবার (২১ মে) তেহরান সফরে গিয়েছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর হচ্ছে।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার (২০ মে) তেহরানে পৌঁছান। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে এটি তার দ্বিতীয় ইরান সফর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।