কুমিল্লা:
হাসপাতালে আসে না ডাক্তার, ফিরে যায় রোগীরা
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
প্রধান ফটক আংশিক খোলা। কিছুক্ষণ পর পর দু-একজন করে নারী-শিশু ও পুরুষ প্রবেশ করছেন এবং বের হচ্ছেন। এদের কেউ আসছেন চিকিৎসকের খোঁজে আবার কেউ আসছেন পরামর্শ নিতে। কিন্তু হাসপাতাল ভবনে ঢুকে চিকিৎসকের কক্ষ খালি পড়ে থাকতে দেখে হতাশ হয়ে ফিরতে দেখা গেছে আগতদের। অনেককে চিকিৎসক না পেয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকার সঙ্গে সাক্ষাৎ করে ওষুধ লিখে নিতে দেখা গেছে।
সম্প্রতি কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও ছিদ্দিকুন নেছা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান করে এ চিত্র দেখা যায়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের ৪ এপ্রিল হাসপাতালটির সেবা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং একজন চতুর্থ শ্রেণির কর্মচারী (সংযুক্তিতে) নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে একজন মেডিকেল অফিসার, একজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এবং একজন আয়াকে নিয়োগ দেওয়া হয়।
কাগজে-কলমে সেবাদানকারী এই প্রতিষ্ঠানে চিকিৎসকসহ ছয়জন কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা যথাসময়ে কর্মস্থলে আসেন না। এলেও নিজেদের খেয়াল খুশিমতো নির্দিষ্ট সময়ের আগে আবার চলে যান। সরেজমিন গিয়ে এসব অভিযোগের সত্যতা মিলেছে।
সম্প্রতি সকাল সাড়ে ১০টায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা হীরা ও চতুর্থ শ্রেণির কর্মচারী রাসেল আহমেদ ছাড়া মেডিকেল অফিসার ডা. মোছা. সোনিয়া হুদাসহ বাকি চারজনই অনুপস্থিত। দুপুর ২টা পর্যন্ত এদের কেউ হাসপাতাল আঙ্গিনায় প্রবেশ করেননি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রটি সঠিকভাবে চললে ছোটতুলাগাঁও, বাঘমারা, খারুল, বেজিমারা ও পশ্চিম আড্ডাসহ আড্ডা ইউনিয়নের অন্তত ১৯ গ্রামসহ আশপাশের ইউনিয়নের লক্ষাধিক নারী-শিশু ও কিশোরীরা সেবা পাবেন। অথচ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাধ্য হয়ে এ অঞ্চলের মা ও শিশুদের চিকিৎসার জন্য উপজেলা সদর বা জেলা সদর কুমিল্লায় ছুটে যেতে হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে ওষুধ সংকট।
কথা হয় স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শিকা হীরার সঙ্গে। তিনি বলেন, আমি এখানে সংযুক্তিতে আছি। এর আগে অন্য হাসপাতালে ছিলাম। কখনো ডিউটি ফাঁকি দিই না। রাত-দিন ২৪ ঘণ্টা হাসপাতাল-কোয়ার্টার মিলিয়ে থাকি। মাঝে মধ্যে রাত ৩টায়ও রোগী আসে। নিজের কষ্ট হলেও সেবা দেই।
তিনি বলেন, আমার সঙ্গে দুই-একজন সহকারী থাকলে কষ্ট কমে যেতো। তাছাড়া আমাদের এখানে ওষুধ সংকট রয়েছে। আমার পক্ষে যতটুকু সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। বাকিদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
অনিয়মিত ও যথাসময়ে হাসপাতালে না আসার কারণ জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. সোনিয়া হুদা বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সত্য না। হাসপাতালে রোগীরা আসে ১০টার পর। যে কারণে আমিও দেরি করে যাই। তাছাড়া সব রোগী আমি দেখি না। আমি শুধু গুরুত্বপূর্ণ রোগী দেখি। রোগী দেখার জন্য পরিবার কল্যাণ পরিদর্শিকা রয়েছে।
একজন মেডিকেল অফিসারের কাজ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যখন বাইরে থাকি তখন পরিদর্শিকা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাকে ওষুধের নাম বলে দিই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












