মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
পবিত্র কুরবানির ঈদ:

গরু হাটে তুলতে প্রস্তুতি নিচ্ছেন ব্যাপারীরা, বলছেন ‘সংকট’ হবে না

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, রাত ১০:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৩
নিজস্ব প্রতিবেদক:
দরজায় কড়া নাড়ছে পবিত্র কুরবানির ঈদ। মাঝখানে বাকি নেই এক মাসও। প্রস্তুতি শুরু করেছেন ব্যাপারীরাও। গৃহস্থ ও খামার থেকে গরু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এরই মধ্যে কুরবানির গরুর বায়নাও দিয়ে রাখছেন ব্যাপারীরা। তবে তাদের দাবি, এবার কুরবানির গরুর সংকট হবে না। দেশে প্রচুর কুরবানির গরু মজুত আছে, তবে গোখাদ্যের কারণে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে গরু সংগ্রহ শুরু করেন ব্যাপারীরা। তাদের মধ্যে একজন কুষ্টিয়ার দৌলতপুর থানার মুথরাপুর গ্রামের মেহেদী হাসান রতন। গাবতলী পশুর হাটে তার নিজস্ব জায়গা রয়েছে, যেখান থেকে কুরবানির গরু বিক্রি করেন তিনি।
গত কুরবানিতে ৪৮ গরু বিক্রি করে সাড়ে ৫ লাখ টাকা লাভ করেছেন তিনি। এবার এরইমধ্যে ৫০টি গরু গৃহস্থের কাছে ৫০ শতাংশ দাম দিয়ে বায়না করা হয়েছে। কুরবানির ৫ দিন আগে গরুগুলো হাটে তোলা হবে। প্রতিদিন গরু রাখা বাবদ ২০০ টাকা গৃহস্থকে দেন ব্যাপারীরা। গড়ে প্রতিটা গরুর দাম ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত।
ঈদুল আজহার প্রস্তুতি প্রসঙ্গে মেহেদী হাসান রতন বলেন, কুরবানির ঈদের একমাসও বাকি নেই। কুরবানি উপলক্ষে আমাদের দীর্ঘ একটা প্রস্তুতি থাকে। আমরা কয়েকজন শেয়ারে ব্যবসাটা করি। কেউ গাবতলীতে থাকি, কেউ গ্রামের হাটগুলোতে। আমরা এখন গ্রামে বিভিন্ন গৃহস্থের ও খামার থেকে গরু সংগ্রহ করছি। এরইমধ্যে ৫০টি গরু বায়না দিয়েছি। অর্ধেক দাম পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধ করব খোঁয়াড় থেকে গরু নিয়ে আসার পর।
গাবতলীর হাটের ব্যাপারীরা জানান, গো-খাদ্যের বাড়তি দামের কারণে কুরবানির গরুর দাম ১০ থেকে ১৫ শতাংশ বেশি হতে পারে। গত কুরবানিতে যে চালের কুড়া বা খুদ প্রতি কেজি ২৮ টাকা ছিল তা ৩৮ টাকা হয়েছে। ২০ টা ছোট খড়ের এক একটি আঁটিতে ৬০ টাকা বেড়ে দাম হয়েছে ১৬০ টাকা। ধানের গুঁড়া ৮ টাকা থেকে বেড়ে ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অন্যদিকে, ছোট ঘাসের বোঝা ৮০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা, গমের খোসা ৪৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
হাট থেকে খামার পর্যন্ত প্রত্যেকটা মাঝারি মানের গরুতে পরিবহন খরচ ৩০০ টাকা বেড়ে ৯০০ টাকা হয়েছে। ফলে একটা গরুর জন্য দৈনিক ৪০০ টাকা খরচ হচ্ছে। ব্যাপারীদের দাবি, কুরবানির গরুর গোশতের দাম সর্বোচ্চ ৮০০ টাকা হতে পারে। সেই হিসেবে তিন মণ গোশত মিলবে এমন একটা মাঝারি সাইজের গরু কিনতে খরচ পড়বে ৯৬ হাজার টাকা, যা গত বছরের থেকে ১০ শতাংশ বেশি।
মানিকগঞ্জ সিঙ্গাইর থানার কাওসার ব্যাপারী। গত কুরবানির ঈদে ৮০টা মাঝারি সাইজের গরু থেকে ১১ লাখ টাকা লাভ করেছেন তিনি। এবারের ঈদে ১০০টি মাঝারি গরু কুরবানির হাটে তোলার লক্ষ্য তার। এক কোটি টাকার মূলধন রাখা ও পছন্দের গরু সংগ্রহ একটা বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। এরইমধ্যে বিভিন্ন হাট ও খামার থেকে পছন্দমতো ৫৫টির বেশি গরু সংগ্রহ করেছেন।গরুগুলো রেখেছেন গৃহস্থের বাড়িতেই।
তবে দেশে এবার পর্যাপ্ত গরু রয়েছে। ফলে ভারত থেকে গরু আনার প্রয়োজন হবে না বলে দাবি কাওসার ব্যাপারীর।
তিনি বলেন, ভারতের গরুর দরকার নাই। দেশে পর্যাপ্ত গরু আছে। আল্লাহর রহমতে গরু ফুরাবে না। খাইয়ে শেষ করতে পারব না। দেশে যা গরু আছে তা দিয়ে কুরবানির ঈদ ভালো হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে