গরু-ঘোড়া নয়, লালমনিরহাটের মেঠো পথে চলছে ‘ছাগলের গাড়ি’
, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দিঘলটারী এলাকার তরুণ খোরশেদ আলম। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সন্তানদের সময় দিতে একটু বেশীই পছন্দ করেন। বাড়িতে পালন করেন দুটি ছাগল। কিন্তু সমস্যা হলো, সন্তানদের নিয়ে ঘুরতে বের হলে ছাগলগুলোকেও সঙ্গে নেওয়ার ইচ্ছে থাকলেও তা দৃষ্টিকটু দেখাতো।
খোরশেদ ভাবলেন, এমন কিছু যদি করা যায় যেখানে উভয়কেই একসঙ্গে নিয়ে ঘোরা যাবে! এই ভাবনা থেকেই তিনি নিজের মেধা খাটিয়ে তৈরি করেন এই বিশেষ গাড়ি। যেখানে ইঞ্জিনের বদলে ‘হর্সপাওয়ার’ হিসেবে ব্যবহার করছেন তার পোষা ছাগলকে।
গাড়িটি হালকা কাঠামোর ওপর তৈরি, যাতে দুটি ছোট প্যাসেঞ্জার সিট রয়েছে। সামনে ছাগল দুটির নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বাবা খোরশেদ লাগাম ধরে থাকেন, আর পেছনের সিটে বসে তার ছোট্ট সন্তান ঘোড়ার গাড়ির মতো ছোট লাঠি হাতে ছাগলদের নির্দেশনা দেয়।
উদ্ভাবক খোরশেদ আলম বলেন, ‘গাড়িটি এমনভাবে বানানো হয়েছে যেন ছাগলের কোনো শারীরিক কষ্ট না হয় বা কোথাও আঘাত না লাগে। ওদের ওপর যেন হালকা চাপ পড়ে সেভাবেই ব্যালেন্স করা হয়েছে। তাছাড়া ছাগলগুলোকে নিয়মিত রুটিন মেনে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, যাতে ওদের শক্তি অটুট থাকে। এই বাহনটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
গত ১২ ফেব্রুয়ারি হঠাৎ এমন বাহন দেখে থমকে দাঁড়ান অনেকেই। স্থানীয় বাসিন্দা আলম বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে গরু বা মহিষ দিয়ে গাড়ি চালানো দেখেছি, কিন্তু ছাগল দিয়ে গাড়ি চালানো বা যাত্রী টানা, এটা আমার কাছে একেবারেই নতুন। খোরশেদ তার মেধা খাটিয়ে ছাগলকে যেভাবে পোষ মানিয়ে চালক বানিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’
আরেক প্রতিবেশী আল আমিন বলেন, ‘আজকে প্রথম এমন দৃশ্য দেখলাম। গাড়িটি যিনি বানিয়েছেন, তার চিন্তাধারা অন্যরকম। তার মেধার কদর করা উচিত, যাতে তিনি ভবিষ্যতে আরও নতুন কিছু তৈরি করতে পারেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












