গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছানী, ১৩৯২ শামসী সন , ০৯ জুলাই, ২০২৪ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশের বিভিন্ন প্রান্তে দিন দিন বাড়ছে গরুর খামার। গরু লালন-পালন করে একদিকে খামারিরা লাভবান হচ্ছেন, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। খামারের কারণে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা।
বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের টাটকা ঘাসের উপর নির্ভর করে গড়ে উঠেছে অনেক খামার
খামারিদের মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবুল কালাম। ছাত্রজীবনেই পড়াশোনার পাশাপাশি ১০টি গরু দিয়ে শুরু করেছিলেন গরুর খামার। ২০২২ সালের বন্যায় তার খামারের দুটি গরু মারা গেলে আর্থিকভাবে লোকসানের মুখে পড়তে হয় তাকে। পুনরায় গরুর খামার দিয়ে সফল তিনি।
তিনি জানান, যাদের খামার আছে, তারা খামার বড় করতে পারেননি। পরিধি বাড়াতে সরকারি সহযোগিতা অথবা সহজ শর্তে ঋণ দরকার। যেগুলো আমরা পাচ্ছি না। এ সুবিধাগুলো পেলে অনেক লাভবান হতাম।
হাওরে সুযোগ-সুবিধা ভালো থাকায় এই জেলার ১২ উপজেলায় প্রায় ৫৩৭টি গরুর খামার গড়ে উঠেছে। এর মধ্যে গত এক বছরেই জেলায় অর্ধশতাধিকের ওপর গরুর খামার করা হয়েছে।
ফলে এই খামারগুলোতে একদিকে যেমন দুধ উৎপাদনের জন্য গাভি পালন করা হচ্ছে, অন্যদিকে মাংসের জন্য কিংবা কোরবানির জন্য গরু লালন-পালন করছেন খামারিরা। ফলে এই জেলায় দিন দিন খামারের সংখ্যা বাড়ায় বদলে যাওয়ার হাওয়া লেগেছে প্রান্তিক পর্যায়ের অর্থনীতিতে।
তবে গো-খাদ্যসহ অন্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে কাঙ্খিত লাভের মুখ দেখছেন না এ অঞ্চলের খামারিরা।
সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, হাওর অঞ্চলে গরুর খামার বাড়াতে মাঠ পর্যায়ে নিয়মিত খামারিদের পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে। খামারিদের যে পুঁজি সংকট রয়েছে সেটা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ব্যাংক থেকেও খামারিরা যেন সহজ শর্তে ঋণ পায় সেজন্য ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)