গরীবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে -শিমুল বিশ্বাস
আমাদের দেশের সরকার প্রত্যক্ষভাবে গরীবের অধিকার রাষ্ট্রীয় ভাবে সুরক্ষিত করতে পারেনি বিধায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।
শিমুল বিশ্বাস বলেন, যে রাষ্ট্র বা সরকার বাঁচার মত করে গরীব মানুষের মজুরি নির্ধারণ করে দিয়েছে, মৌলিক অধিকার নির্ধারণ করে দিয়েছে, আর মানুষকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করেছে, সেই রাষ্ট্র উন্নত রাষ্ট্র হয়েছে।
তিনি বলেন, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো এই তিনটি মৌলিক অধিকার নিশ্চিত করেছে, সেই রাষ্ট্রগুলো উন্নতি লাভ করেছে। তারা ধনী থেকে আরও ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে।
গত সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীতে ঢাকা মহনগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।