গরিব দেশে শিশুদের দুধে চিনি মেশাচ্ছে নেসলে
নিজস্ব প্রতিবেদক:
রোগ প্রতিরোধের লক্ষ্যে আন্তর্জাতিক নির্দেশিকা অমান্য করে গরিব দেশগুলোতে বিক্রি হওয়া শিশুদের দুধ এবং সিরিয়াল জাতীয় পণ্যে চিনি এবং মধু মেশায় ইসরাইলী পৃষ্ঠপোষক কোম্পানি নেসলে। একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের দুধ ও সিরিয়ালে মেশানো এসব চিনি স্থূলতা এবং বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগের কারণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বিক্রি হওয়া সুইস বহুজাতিক সংস্থা নেসলের প্রস্তুতকৃত শিশু খাদ্যের নমুনা পরীক্ষার জন্য বেলজিয়ামের একটি পরীক্ষাগারে পাঠিয়েছিল সুইজারল্যান্ড-ভিত্তিক অনুসন্ধানী সংস্থা পাবলিক আই। নমুনা ও পণ্য প্যাকেজিংয়ের পরীক্ষার ফলাফলে দেখে গেছে, এক বা তার বেশি বয়সী শিশুদের জন্য তৈরি দুধের ফর্মুলা ব্র্যান্ড নিডো এবং ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য সিরিয়াল জাতীয় খাদ্য সেরেলাকে সুক্রোজ বা মধুর আকারে চিনি মেশানো হয়েছে।
যুক্তরাজ্যসহ প্রধান ইউরোপীয় বাজারগুলোতে অবশ্য শিশুখাদ্যে চিনি মেশায় না নেসলে। একটু বেশি বয়সী শিশুদের খাদ্য সিরিয়ালে অতিরিক্ত চিনি পাওয়া গেলেও ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য নেসলের খাদ্যপণ্যে কোনো চিনি দেওয়া হয়নি।
পাবলিক আই-এর কৃষি ও পুষ্টি বিশেষজ্ঞ লরেন্ট গ্যাবেরেল বলেছে, ‘নেসলেকে অবশ্যই এই বিপজ্জনক দ্বিচারিতার অবসান ঘটাতে হবে এবং বিশ্বের প্রতিটি অংশে তিন বছরের কম বয়সী শিশুদের জন্য সমস্ত পণ্যে চিনি মেশানো বন্ধ করতে হবে।’
ইউরোপীয় অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা বলে যে, তিন বছরের কম বয়সী শিশুদের জন্য খাবারে কোনো শর্করা বা মিষ্টিজাতীয় উপাদান মেশানোর অনুমতি দেওয়া উচিত নয়। অন্যান্য অঞ্চলের জন্য বিশেষভাবে কোনো নির্দেশিকা তৈরি করা হয়নি। গবেষকেরা বলছেন যে, ইউরোপীয়দের জন্য এই নির্দেশিকা বিশ্বের অন্যান্য অংশের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক।
গবেষকেরা খুঁজে পেয়েছে যে, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকায় ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য বিক্রি করা বিস্কুট স্বাদের প্রতিটি সিরিয়ালে ৬ গ্রাম চিনি মেশানো হয়েছে। কিন্তু সেই একই পণ্য সুইজারল্যান্ডে বিক্রি হয় না। ভারতে বিক্রি হওয়া সেরেলাকে গড়ে ২.৭ গ্রাম অতিরিক্ত চিনি মেশানো হয়েছে।
ব্রাজিলে বিক্রি হওয়া সেরেলাক মুসিলনের আটটি পণ্যের মধ্যে দুটিতে চিনি নেই। তবে বাকি ছয়টিতে প্রায় ৪ গ্রাম করে চিনি রয়েছে। নাইজেরিয়ায় বিক্রি হওয়া শিশুখাদ্যে গড়ে ৬.৮ গ্রাম পর্যন্ত বাড়তি চিনি পাওয়া গেছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।