হামাসের বীরত্ব:
ইসরায়েলের আয়রন ডোমে হিজবুল্লাহর ড্রোন হামলা
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায়। ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং এতে সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয়।
ইসরাইলের চ্যানেল-১২ জানিয়েছে, হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন অধিকৃত ভূখ-ের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য তিনটি অগ্নি নির্বাপক দল কাজ করে।
এদিকে, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিরকেত রিশা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে, লেবাননের কাফরশুভা এলাকার আল-সামাকা অবস্থানে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।
গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী অবস্থানে শুরু থেকেই হামলা চালাচ্ছে।
হিজবুল্লাহ আন্দোলন পরিষ্কার করে বলেছে, গাজার ওপর যতক্ষণ পর্যন্ত ইসরাইল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)