বহুমুখী ঝুঁকিতে অর্থনীতি
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের চলমান অর্থনীতিতে অন্তত ৫টি চ্যালেঞ্জ, ঝুঁকি, সমস্যা-সঙ্কট চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছেÑ জ¦ালানি স্বল্পতা ও ক্রয়ক্ষমতার আর্থিক ঘাটটি, মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির গতি কমে যাওয়া, সম্পদ ও আয়বৈষম্য এবং সরকারি ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ গত কয়েক দশক ধরে যে গতিতে আগাচ্ছিল তাতে বর্তমানে দেশের জিডিপি প্রবৃদ্ধি ন্যূনতম দুই অঙ্কে থাকার কথা। অথচ গত কয়েক বছর ডলার সঙ্কট নিরসনে আমদানি কমিয়ে দেয়া হয়েছে। বিশেষতঃ মূলধনি সামগ্রীর আমদানি কমিয়ে অর্থনীতির উৎপাদনশীলতা কমানো হয়েছে। একই সঙ্গে শিল্পে কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারিজ আমদানি বন্ধ করায় নতুন শিল্প কারখানা গড়েতো উঠেইনি বরং কাঁচামাল সঙ্কটে অন্যান্য উৎপদনশীলখাতও বন্ধের পথে। এতে স্বল্প মেয়াদে প্রবৃদ্ধি কমার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে সঙ্কটের মুখে ফেলে দিয়েছে।
চলমান অর্থনীতির গতিপ্রকৃতি প্রসঙ্গে অর্থনীতিবিদ বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট লেখক-কলামিস্ট প্রফেসর ড. মইনুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া এটা খুবই উদ্বেগজনক। অর্থনীতির সার্বিক গতি হ্রাস বা মন্থর হয়ে পড়া নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। দেখা যাক অর্থমন্ত্রী কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করেন। তাছাড়া বিভিন্ন ব্যাংকের একীভূতকরণ কোন টেকসই বা সুষ্ঠু সমাধান নয়। বরং এর মাধ্যমে ঋণখেলাপিদের শাস্তির আওতায় আনার পরিবর্তে বৈধতা ও অবমুক্তি দেয়া হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, উচ্চ মুদ্রাস্ফীতি, কম বিনিয়োগ এবং আমদানি বিধিনিষেধ দেশের অর্থনীতিতে বিশেষ করে উৎপাদন ও সেবা খাতের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতির পেছনে বাইরের কারণের চেয়ে দেশীয় কারণই বেশি দায়ী। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)