রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গবেষণা : পোলট্রি শিল্পের নতুন সম্ভাবনা আদা-রসুনের নির্যাস

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, রাত ১১:৩৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৫
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
আদা ও রসুনের নির্যাসে পোলট্রির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ই-কোলাই এবং সালমোনেলার বিরুদ্ধে কার্যকারিতা পাওয়া গেছে বলে দাবি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের অর্থায়নে গবেষণাটি করা হয়েছে।
গবেষক অধ্যাপক মাহমূদুল হাসান শিকদার বলেন, অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার এবং মানুষ ও প্রাণী উভয়ের জন্যই সহজলভ্যতার কারণে বাংলাদেশ মাল্টি ড্রাগ রেজিস্টেন্সের (এমডিআর) প্রতি অত্যন্ত সংবেদনশীল। ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের (এএমআর) ক্রমবর্ধমান হুমকি এবং অ্যান্টিবায়োটিকগুলোর কার্যকারিতা হ্রাসের কারণে নতুন ধরনের এবং প্রতিশ্রুতিশীল অ্যান্টিবায়োটিক উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমডিআর জীবাণুর বিরুদ্ধে বিকল্প কিছু করার তাগিদেই আদা ও রসুনের নির্যাস পোলট্রির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে কতটা কার্যকারী তা খতিয়ে দেখা হয়েছে।
বাকৃবির এই অধ্যাপক দাবি করেন, প্রাথমিক গবেষণায় আদা ও রসুনের নির্যাসে পোলট্রির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ই-কোলাই এবং সালমোনেলার বিরুদ্ধে কার্যকারিতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও দীর্ঘ গবেষণার প্রয়োজন রয়েছে। বিশদভাবে গবেষণা করে আদা ও রসুনের কার্যকরী উপাদানগুলো নির্ণয় করা প্রয়োজন।
গবেষণাটির প্রস্তুত প্রণালী বিষয়ে অধ্যাপক মাহমূদুল হাসান শিকদার বলেন, নির্যাস তৈরির প্রস্তুত প্রণালীটি খুবই সহজ। প্রথমে আদা ও রসুন ধুয়ে কেটে নিতে হবে। এরপর পিষে ছাকনি দিয়ে ছেকে নির্যাস বের করে নিলেই পোলট্রির জন্য ব্যবহার করা যাবে। তবে কী পরিমাণ নির্যাস ব্যবহার করতে হবে তা নির্ণয় করতে আরও গবেষণার প্রয়োজন।
গবেষণাগারে থিন-লেয়ার ক্রোমাটোগ্রাফি (টিএলসি) ব্যবহার করে রসুন এবং আদার বায়োঅ্যাকটিভ অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ শনাক্ত করা হয়েছে। পোলট্রি থেকে আলাদা করা এমডিআর ব্যাকটেরিয়ার ওপর এই নির্যাসগুলোর অ্যান্টিব্যাকটেরিয়াল সম্ভাবনা নিয়ে পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।
গবেষণা ফলাফল বিষয়ে অধ্যাপক জানান, রসুনের নির্যাস সালমোনেলার বিরুদ্ধে কার্যকারিতা প্রদর্শন করলেও আদা ই-কোলাই এবং সালমোনেলা উভয়ের ক্ষেত্রেই কার্যকারিতা দেখিয়েছে।
‘অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে কেন আদা ও রসুন ব্যবহার করা হয়েছে’- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মাহমূদুল বলেন, ‘যেসব প্রাকৃতিক উপাদানে ফাইটো কেমিক্যাল থাকে, সেগুলো খরচ সাশ্রয়ী, সহজ প্রস্তুতপ্রণালী, সহজে ব্যবহারযোগ্য, কম বিষাক্ততা, দ্রুত জীবাণু বিনষ্ট করার কার্যক্ষমতা ও পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ হিসেবে পরিচিত। এক্ষেত্রে আদা ও রসুন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগ নিরাময়ে ভূমিকা রাখে।
গবেষণার বিষয়ে বিসিএসআইআরের সায়েন্টিফিক অফিসার জাকারিয়া আল নোমান বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, গ্রোথ প্রোমোটার হিসেবে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতার চেয়ে প্রাকৃতিক উপাদানের কার্যকারিতা সবসময় বেশি পাওয়া যায়। আমাদের গবেষণাটির সঙ্গে ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিকের তুলনামূলক গবেষণা করা প্রয়োজন। অ্যান্টিবায়োটিকের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার এবং অতিরিক্ত খরচ কমানো সম্ভব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৩ ঘণ্টা আগে