গবেষণা চুরিতে অভিযুক্ত দুই শিক্ষককে পদোন্নতির তোড়জোড়
জবি সংবাদদাতা:
গবেষণা চুরির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত নির্দেশনার তোয়াক্কা না করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের দুই শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। তারা হলেন দর্শন বিভাগের জসিম খান এবং ড. মর্জিনা খাতুন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এই পদোন্নতির জন্য বোর্ড সভা আহ¦ান করা হয়েছে। গবেষণা চুরির অভিযোগের সুরাহা না করে পদোন্নতির এমন তোড়জোড় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নৈতিকতা ও মেধার মান নিয়ে সন্দেহ তৈরি করছে বলে মন্তব্য করছেন অনেকে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গবেষণা চুরির ঘটনা তদন্তে গঠিত কমিটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টটি সামনের সিন্ডিকেটে যাওয়ার কথা। উপাচার্য বিষয়টি জানেন বলেও জানা গেছে। অথচ তার আগেই গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পদোন্নতির জন্য বোর্ড বসছে।
ওই দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ ওঠার পর তাদের পদোন্নতির বিষয়ে তেমন আলোচনা ছিল না। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে তাদের পদোন্নতির প্রক্রিয়া জোর বাতাস পাওয়ায় বিষয়টি নিয়ে নানা গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি বিশ্ববিদ্যালয় এনেছে। কী বিষয়ে অভিযোগ সেটা আসলে বিভাগের বিষয় না। কোনো সহকর্মী আবেদন করলে আমরা সেটা নিয়মানুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পাঠিয়ে দিই। ’
তদন্ত কমিটির আহ¦ায়ক অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রিপোর্টটি সম্ভবত এই সিন্ডিকেটে যাবে। উপাচার্য মহোদয় এই বিষয়টি জানেন এবং তিনি হয়তো এটার চিঠিও পেয়েছেন। ’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।