গবাদি পশুর হাড় প্রক্রিয়াজাত করেই তৈরি হয় মূল্যবান পণ্য
কুরবানির পশুর হাড়, শিং, খুরা ও দাঁতের মত অঙ্গগুলো নানাভাবে প্রক্রিয়াজাত করে মূল্যবান ওষুধের মোড়ক, অপারেশন সামগ্রী, এগ্রো খাবার, বোতাম, চিরুনিসহ হরেক রকমের পণ্য প্রস্তুত করা হয়।
তবে আমাদের দেশে এসব পণ্যসামগ্রী প্রস্তুতে উল্লেখযোগ্য কোন প্রতিষ্ঠান যেমন নেই।
গবাদি পশুর এসব অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে চীন, হংকং, ভিয়েতনাম, থাইল্যান্ড, কোরিয়া, জাপান, ভারত, ইরান, ইন্দোনেশিয়াসহ ইউরোপ, আমেরিকার দেশগুলোয় নানা ধরনের পণ্য তৈরি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশুর হাড়কে গুঁড়া করে তৈরি হয় ‘নিটবন’ নামের এগ্রো খাবার। এটি লেয়ার-ব্রয়লার মুরগির খাবারে প্রতি কেজিতে ১৮-২০ শতাংশ মেশানো হয়। প্রতি বছর এই ‘নিটবন’ এবং হাড়ের গুঁড়া আমদানিতে আনুমানিক ২৫০ কোটি ডলার খরচ হয়।
তাছাড়া পশুর হাড় দিয়ে ক্যাপসুলের নমনীয় মোড়ক ও ক্যামেরার ফ্লিম, চিরুনি, পুঁতি, বিশেষ এক ধরনের লাঠি, মূল্যবান মেলামাইন সামগ্রী, অপারেশন পণ্য তৈরি করা হয়। পশুর শিং দিয়ে উন্নত মানের বোতাম তৈরি করা হয়। পশুর খুরা দিয়ে পশু-পাখির জন্য তৈরি হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার। লেজের চুল দিয়ে সুক্ষ্ম সুতা, ব্রাশ তৈরি করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।